। প্রিয়তোষ শর্মা ।
অনেকের মতো আমিও
আসলে এক চাতক পাখি।
চারিদিকে সমুদ্রময় জলরাশি
অথচ তৃষ্ণার্থ প্রাণ।
অনন্ত কাল ধরে
সবার অগোচরে
ইতিহাসের সাক্ষী থাকা আমার
কেউ বোঝেনি অভিমান;
অপূর্ণতায় সাজানো
সাগরপাড়ে পাখা মেলা এই চাতকী
আজও করেনি সমুদ্রস্নান!
। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন