পঞ্চম সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
পঞ্চম সংখ্যা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩১ মে, ২০২২

নাগরিকত্ব

।। ধ্রুবজ্যোতি মজুমদার।।

এই যে আমি আছি
রক্ত-মাংস-হাড়ে গড়া
জলজ্যান্ত তোমার সামনে
অখন্ড সত্য আমার অস্তিত্ব?!
কোন কোণ থেকে কি
আমাকে মনে হয় ভিনগ্রহী?
ভিন্নত্বটা ঠিক কোথায় বলো?
জন্মগত আমার নাগরিকত্ব।।
আমি জন্মসূত্রে নাগরিক এই পৃথিবীর
পুরো অধিকার বায়ু-মাটি-জলে,
তোমরা কে হও
দাগ কেটে ছিনে নেওয়ার
ঈশ্বর প্রদত্ত সত্ত্ব?!!
বুড়ো খোকার দল-
তোমাদের মানচিত্রে আমার আগ্রহ নেই
শুধু জেনে রাখো-
প্রাণী মাত্রেই বসুধার বাসী
এর বেশী জানতে চাই না-
কোন ভারী ভারী স্বার্থান্ধ কুট তত্ত্ব।।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...