সুশান্ত মোহন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুশান্ত মোহন লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫০





                উনিশ প্রতিদিন

       । সুশান্ত মোহন চট্টোপাধ্যায় ।

প্রতিদিন ঈশানের বাংলা মায়ের কান্না শুনি

কখনও উত্তাল কখনও কুলুকুলু ধ্বনি,

এ যেন সন্তানহারা কোল খালি করা

এক মায়ের অব‍্যক্ত কান্নার অস্ফূট বাণী। 

পুরো কবিতাটি পড়ুন


অনন্ত অক্ষরে অগ্নিস্মৃতি

। মধুমিতা দত্ত ।

মাতৃভাষা প্রতিটি মানুষের আবেগ-অনুভূতি প্রকাশের প্রথম মাধ্যম, তার অস্তিত্ব, সংস্কৃতি ও আত্মপরিচয়ের গভীরতম ভিত্তি। বিশ্বের ইতিহাসের দিকে তাকালে স্পষ্ট হয়ে ওঠে, সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক নানা টানাপোড়েনের ফলে বহু সময়েই মানুষ তার মাতৃভাষা চর্চার মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়েছে। তাই এই বঞ্চনার ইতিহাস যেমন দীর্ঘ, তেমনি তার সমান্তরালে রচিত হয়েছে প্রতিবাদের ইতিহাস, স্পর্ধার ইতিহাস, অন্যায়ের বিরুদ্ধে দৃপ্তভাবে রুখে দাঁড়ানোর ইতিহাস। এই সংগ্রামের এক উজ্জ্বল অধ্যায় হল উনিশে মে, যা বরাকবাসী তথা সমগ্র বাঙালি সমাজের চিন্তন ও মননে আজও গভীরভাবে প্রোথিত। পুরো প্রবন্ধটি পড়ুন


          পরাণের শব্দ তুলে যাঁরা

             । অপাংশু দেবনাথ ।

বেদি বেয়ে নামে কার রক্ত! আয় বৃষ্টি, ধুয়ে

নিয়ে যা, নিষ্ঠুর এই পাপ, ভেসে যাক জলে।

এতো কান্না হাওয়ায় ভাসে ফিরে আসে তবু

পুষ্প নিয়ে হাতে বলো রাখি কোন্ বেদিমূলে?

রক্তচিহ্ন লেগে আছে দেখো আমাদের মুখের ভাষায়।

পুরো কবিতাটি পড়ুন


১৯শে মে : একাদশ ভাষা শহিদের রক্তস্নাত এক পবিত্র দিন

। দীপক সেনগুপ্ত ।

১৯৬১ সালের ১৯শে মে তারিখে দক্ষিণ আসামের শিলচর রেলস্টেশনে পুলিশের গুলিতে এগারো জন ভাষা সৈনিক আত্মবলিদান করে শহিদ হয়েছিলেন। ১৯৬০ সালের আসাম রাজ্যের ভাষা আইনের বিরোধিতায় এই আন্দোলন সংগঠিত হয়েছিল। উল্লেখিত আইনে অসমীয়া ভাষাকে রাজ্যে মাধ্যমিক পাঠ্যসূচিতে বাধ্যতামূলক করা হয়েছিল। বহুভাষিক আসামে ভাষাশিক্ষা নিজের পছন্দের হওয়া উচিত। অন্য কোনো ভাষার সঙ্গে সংঘাতে নয়, নিজের গণতান্ত্রিক অধিকার রক্ষার এই লড়াই সব ভাষিক, এমনকি উদার অসমীয়া ভাষিক গোষ্ঠীরও সমর্থন পেয়েছিল।  পুরো প্রবন্ধটি পড়ুন


             ১৯শে মে

         । রাখী দাস ।

রক্তে লেখা এক ইতিহাস,

ভাষার টানে জাগে বিশ্বাস।

মায়ের মুখের বাংলা ভাষা,

ছিল সবার হৃদয়-আশা।

পুরো কবিতাটি পড়ুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...