রাখু মালাকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
রাখু মালাকার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫৯




শৈলেন দাস ও প্রতাপ : সময়ের প্রত্যুত্তর

। মানসী সিনহা ।

হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদক শৈলেন দাস। খুব অমায়িক অথচ দৃঢ়, নম্র অথচ দৃষ্টিতে অবিচল প্রখরতা, অচঞ্চল অথচ ভীষণ উদ্যমী সেই ছেলেটি আজ প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক, সম্পাদক ও সমাজের প্রতি দায়বদ্ধ পরিণত ব্যক্তি।  পুরো লেখাটি পড়ুন


ভীমাশঙ্কর ধাম

। নবনীতা দে ।

আমাদের নর্থইস্ট, আমাদের আসাম। সৃষ্টি হয়েছে অপূর্ব প্রাকৃতিক মাধুর্যে। রয়েছে নানাবিধ গাছপালা এবং নানা প্রজাতির জীবজন্তু। ঘুরে বেড়ায় নানা ধরনের পতঙ্গ এবং নানা রকম পাখি। তাদের নিয়ে তৈরি হয়ে আছে আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষের ঘুরে বেড়ানোর মতো অসংখ্য স্থান। যেখানে প্রকৃতি যেন আঁচল বিছিয়ে আছেন আমাদেরকে আমন্ত্রণের উদ্দেশ্যে। এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার কলকল শব্দ ও পাখিদের কোলাহলে যেন প্রকৃতি এক বিস্ময়কর উজ্জ্বল শোভা। ঠিক এমনই একটি স্থান হলো গড়চুক এ পামহি।     পুরো লেখাটি পড়ুন


                         আলোর সন্ধানে

                 । কাত্যায়নী দত্ত চৌধুরী ।

বেশ কিছু সম্পর্ক গুছিয়ে রাখাছিলো ধবধবে সাদা টেবিলে,

রোজ ধুলো ঝেড়ে দিতাম, সাজিয়ে নিতাম তাজা ফুল।

পাশের জানালায় শীতল হাওয়া ছুঁয়ে যেতো,

ইচ্ছাধীন, সহজিয়া জীবন,

এমনটাই ভেবেছিলাম।   পুরো কবিতাটি পড়ুন


নেশামুক্তির পদযাত্রা

 । রাখু মালাকার ।

অন্ধকারের পথে কেন

হারাবে তরুণ প্রাণ?

চোখের ভেতর স্বপ্ন জ্বালো,

ভাঙুক বিষের টান।

                                                     পুরো কবিতাটি পড়ুন


     আমি আমার পথে

      । রূপঙ্কর দাস ।

 সবাই যখন ছুটছে কোথাও,

আমি একটু ধীরে চলি,

অন্যের মতো হতে নয়,

নিজের মতোই হতে চাই খালি।

পুরো কবিতাটি পড়ুন

রবিবার, ২৮ জুন, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫৩








এই নৈবেদ্যের রঙ লাল

। অপর্ণা দেব ।

ভোরবেলা ওঠা তাঁর বরাবরের অভ্যাস। উঠে ব্যালকনিতে প্রতিদিন ধীরে ধীরে পায়চারি করবেন এবং সামনে দাঁড়িয়ে চোখ রাখবেন খোলা আকাশে। এই টুকরো আকাশ একান্ত তাঁর নিজের। যতদূর দৃষ্টি যায়, চোখ মেলে ধরবেন, কথা বলবেন সামনের গাছপালার সাথে।

বাড়ির সামনেই একটি ছোট পার্ক। সেখানে রয়েছে প্রচুর গাছপালার সারি। চলাফেরা যখন সহজ ছিল, শৈবাল সকাল সকাল চলে যেতেন সেখানে। খানিকটা হেঁটে আসতেন বন্ধু কমলেশ। প্রতিদিনের দেখা, কিন্তু প্রাণবন্ত মানুষটি হেঁটে সামনে এগিয়ে আসতে আসতে তাঁকে দেখেই বলে উঠতেন, “কী খবর, শৈবাল?  পুরো গল্পটি পড়ুন


                 সৌহার্দ্যের অজ্ঞানতা

                     । চান্দ্রেয়ী দেব ।

সম্পর্কের ইতির প্রারম্ভে, বিচ্ছেদের মুহূর্তে,

প্রকাণ্ড নভোমণ্ডলের ছাউনির অন্দরে,

সমীরণের ঔদার্যে বিদায়ের সুর বাজে অন্তিমকালে।

প্রকৃতির কোলাহলে নীরবতার মুখ ভার,

মেঘের ছায়াপথের অন্তরালয়ে মুহূর্তের ঘরভাঙা আর্তনাদ।

পুরো কবিতাটি পড়ুন


    ঊনিশের শহীদ

  । রাখু মালাকার ।

উনিশে মে রক্তে লেখা

বরাকের সেই গান,

মাতৃভাষার অধিকারের জন্য

দিয়েছিল যারা প্রাণ।

পুরো কবিতাটি পড়ুন


                        তীব্র সুখ

           । সুস্মিতা দাস চৌধুরী ।

মনের প্রাঙ্গণে সুনামি, বিধ্বংসী ঢেউ,

অন্তরে কী চলছে, খুঁজ নেবে কি কেউ?

সুখের তরী যে অন্ধকারে ঘেরা,

মনের প্রার্থনায় দিই না যে সাড়া।

পুরো কবিতাটি পড়ুন


লিখে রেখো কিছু কথা

     । মাম্পী দাস ।

অন্ধকার নিরালায়,

প্রকাণ্ড আকাশতলায়,

গা এলিয়ে বসি আমি।

মিটমিট করে বাতি।

পুরো কবিতাটি পড়ুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...