। সুচরিতা দাস ।
যখন সে জন্মেছিল,
পাড়া জুড়ে বাবা নাকি তার মিষ্টি বিলিয়েছিল—
বলেছিল, ‘ঘরে আমার মা লক্ষ্মী এলো’।
সেই কন্যেই যখন আজ কন্যের মা হলো—
‘পুত্রবতী ভবো’ বলা কত লোকের মুখে হাসি উড়ে গেল! পুরো কবিতা পড়ুন
। সুরজ কুমার নাথ ।
জিভটা যে কত বোঝে
টক, ঝাল, মিষ্টি,
কাঁচকলা কাঁচা খেলে
হয় নাকি পুষ্টি। পুরো কবিতা পড়ুন
| সুরঞ্জীৎ নমঃশূদ্র |
ভোরের আলোতে জেগে ওঠে ছাত্রাবাসের ছাত্ররা,
প্রাতঃকালে প্রার্থনা করে, ঠাকুরের সম্মুখেতে বসে।
ঠাকুরের নাম মুখে আনে,
শান্তি মন্ত্র ও গীতার শ্লোকের দ্বারা ।।
। বিশ্বরাজ ভট্টাচার্য ।
ফের সেই সুর। রাগ ভৈরব।
ভাঙা ভাঙা কিন্তু মিষ্টি গলা! বয়সের ছাপ আছে বটে। পাশের বাড়ি থেকেই সুরটা আসে। গলাটা ভীষণ চেনা চেনা, কিন্তু কার যে গলা, তা ভাল করে ঠাহর করতে পারছেন না মিহিরবাবু।
এই বাড়িতে মিহিরবাবু ভাড়া এসেছেন সপ্তাহখানেক হলো। আসার পর দিনই শুনেছিলেন মহিলা কণ্ঠটি । 'জাগো মোহন পেয়ারে'। শুধু এই এক লাইন। এর চেয়ে বেশি আর কোনও পংক্তি গান না মহিলা। কিন্তু যত টুকুই গান, তা-ই অপূর্ব। মন কেমন করা। আরও শোনার সাধ জাগে। পুরো গল্পটি পড়ুন





