। মঞ্জরী হীরামণি রায় ।
আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের। অবশেষে সে এলো। ন'মাসের অপেক্ষার সময়টাতে তাকে অনুভব করেছে মোহনা আর অর্ক। ভালোবাসার স্পন্দনে সে বারবার জানান দিয়েছে—আমি আসছি। একদিন রৌদ্রস্নাত বসন্তের সকালে অনেক প্রত্যাশা নিয়ে মোহনা আর অর্কের ভালোবাসার কাহন চোখে আলো মেখে সবার জন্য এক ঝুড়ি খুশি নিয়ে হাজির হলো। চারদিকে তখন বসন্তের কুহুতানে এক জোড়া প্রেমীর অনুরাগে সিক্ত রাগিনী সাহানার মীড়। পুরো গল্পটি পড়ুন
শনবিলের গহীন কথা
। দিলীপ কুমার দাস ।এশিয়ার বুকে দ্বিতীয় বিস্তৃত শনবিলের জলরাশি,
ভোরের আলোয় জেগে উঠে প্রকৃতির মধুর হাসি।
উপার্জনের তাগিদে নৌকা নিয়ে জেলে যায়,
মাছ ধরার মধ্যেই যে তারা জীবনের আনন্দ পায়।
। মুন্না নাথ ।
জীবনে সংগ্রাম করতে হয়,
তাই কর, অযথা করো না,
যার প্রতিফলন তোমায় তাড়া করে,
এমনটা হবে, যা তাড়া না দেয়।
। মুন চক্রবর্তী ।
অন্তঃসত্ত্বার সুনির্মল আকাশ থেকে বৃষ্টি ঝরে,
নিশ্চয়-অনিশ্চয়তার বহুযুগের দেয়ালে প্রোথিত
যুগমায়া, না যুগের মায়া।
মূল্যহীন কিছু সম্পদ জড় করে লালন ফকির,
পুরান গ্রন্থের মতো আবর্জনা জমে ওঠার তাগিদে আশ্রম খোঁজা।
