নীরবতার মাঝে আমি


                    । চয়ন ঘোষ ।

এখন আর আগের মতো ভেঙে পড়ি না,
জীবনের কত কিছুই খুব সহজেই মেনে নিই।
যে কষ্ট একদিন বুকের ভেতর ঝড় তুলত,
আমাকে উন্মাদ করে ছুটিয়ে বেড়াত;
যে যন্ত্রণা আমাকে বারবার পুড়িয়ে
ভেতরের আমিটাকেই শেষ করে দিত,
সেই ব্যথার সঙ্গেই আজ বাঁচতে শিখে গেছি।
এখনও অভিমানে বুক ভার হয়ে আসে,
মাঝে মাঝে মনে হয়, আর পারছি না
এই ভার বহন করতে...
তবুও নীরবে নিজের পাশে নিজেই বসি,
সব ভাঙনের মাঝেও নিজেকে ভালো রাখি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...