আদিমা মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
আদিমা মজুমদার লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

প্রতাপ : অনলাইন-৩৮

             নিঃশব্দতা

 
           । পিংকী দাস ।
 
নিঃশব্দতার ভেতরেও গল্প লেখা হয়
শব্দহীন এক অনুভবে জেগে থাকে ক্ষত। 
সেঁজুতির আলসে সন্ধ্যাতারা আনাড়ি হাতে
স্মৃতি হাওড়ায় বুড়ো ছাতিমের হিম গন্ধে। 
পুরো কবিতা পড়ুন



   মাতোমাকে বলছি
    । মমতা চক্রবর্তী ।
মা---------
শুনছো
আজ তোমার কথা খুব মনে পড়ছে...
জানো মা----
রাজার হট্টহাসি,কোটালের চোখ রাঙানো
বড়ো অসহায় করে তোলে
                                                                        পুরো কবিতা পড়ুন


তোমার গল্পের শিরোনাম

   । সোনালী গোস্বামী ।

কোনো একদিন বসে নিরালায়..
কেদারায় চড়ে চায়ের চুমুকে,
কতো অজানা গল্পের হারিয়ে যাওয়া দেশে..
খুঁজে পেতাম নিজেকে তোমার সেই গল্পের আমিতে।
পুরো কবিতা পড়ুন
               

ঘুড়ি উৎসব
 
 । প্রমিলা দাস ।
 
ঘুড়িঘুড়ি মন,

ফাগুনের পবনে ডাকে সারাক্ষণ।

হারানো ছেলেবেলা

পুনঃ শনবিলে দিল দেখা।

পুরো কবিতা পড়ুন


           জুবিনের গান 
 
      । আদিমা মজুমদার ।
 
মৃত্যু যে এত সুন্দর হতে পারেজানতাম না।
জুবিনতুমি দেখিয়ে দিয়েছো
জীবিত জুবিন থেকে মৃত জুবিন কত শক্তিশালী, কত মহান।
জুবিন তোমার মৃত্যু আমাদের জোট বাঁধতে শেখায়শেখায় প্রতিবাদের ভাষা,
বিনা অস্ত্রে যুদ্ধ করতে মাঠে নামায়বর্বরতা নিষ্ঠুরতা তোমাকে কাঁদায়। 
পুরো কবিতা পড়ুন

সোমবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৪

কবিতা

    আদিমা মজুমদার
 
কবিতা আমার মায়ের মুখ
বাবার শাসন,
কই যাস, বড় হয়ে গেছিস বুঝি?
কবিতা আমার চাতালের ধান
সোনালি ধানে শালিকের খুনসুটি।
কবিতা আমার বিধবা পিসি
আকাশ নীল সাদা থান।
কবিতা আমার বিকল্প পরিবার
একটাই জায়গা নিজেকে চেনার।
কবিতা আমার কাশ্মীর ফাইল
প্রপাগেন্ডার কি নিদারুন স্টাইল।
কবিতা আমার ডাস্টবিন থেকে
কুড়িয়ে খাওয়া আওয়ারা শিশু।
কবিতা আমার চুল দাড়ি না কামানো
ফুটপাতে বসা মলিন রবীন্দ্রনাথ।
যার জোব্বা জল মাখেনি অনেকদিন।
কবিতা আমার নিত্য মার খাওয়া
চার বাড়ি কাজ করা পুতুলি দাস।
কবিতা আমার রোজকার দীর্ঘশ্বাস
কবিতা আমার আঁধার রাতের পেট্রমাক্স।
কবিতা আমার শ্রেণী সংগ্রামের হাতিয়ার
ভাতের সাথে রক্ত মাখে পাকস্থলী ভর্তি করে।
কবিতা আমার জাগ্রত চেতনার খোলা খাতা
বন্ধক দিয়েছি আম্বানীর রিলায়েন্স কোম্পানিতে।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...