মুন্না নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
মুন্না নাথ লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫৮






সাহিত্যের রবি 

। সোনালী গোস্বামী ।

চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি,
হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি।
মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, মন্দ্রে বাজে ধ্বনি,
শান্ত-শ্যামল ধরাকে সাজায় তোমার কলমের জয়বাণী।।

সময়ের কাছে

। প্রীতি দাস ।

দরকার কি
বয়স বাড়তেই সময় লেগে যায়,
জীবনটা খুব ছোট তাই।
নিজের কোনো কাজের জন্য 
যদি কাউকে জিজ্ঞেস করে সময় নিতে হয়,
তাহলে সেই সময় নেওয়ার মানে কি?


অপরিচিত

। মুন্না নাথ ।

২৬ আষাঢ় ১৪৩০ বঙ্গাব্দ।

যাত্রী হিসেবে ছিলাম,
পার্শ্ববর্তী যাত্রী অপরিচিত।
যাত্রী আবার ভার্সিটিতে পড়ে,
বিভাগ অজানা।

মৌন সংহিতা

। শান্তশ্রী সোম ।

আপনি জানেন তো,
আমি গুনে গুনে হিসেব কষে পা ফেলি।
খুচরোর অভাবে লবণের দাম রেশন দোকানে
পঁচানব্বই পয়সার জায়গায় 
বাবা এক টাকা রেখেছিলেন বলে
কুচক্রীরা তদন্ত কমিশন বসিয়েছিল।

চক্রবৃদ্ধি সুদ

। শাশ্বতী পুরকায়স্থ ।

অনির্দেশ্যের আঁচলতলে সাময়িক ভোর,
আতঙ্কের চোরাশ্রুত চুঁইয়ে পড়ে,
তেত্রিশ ফুট কাদার ভাঁজ ভেদ করে।
স্বভাবসুলভ জীবনযুদ্ধ রোজদিনের ব্যাপার,
অবিশ্রান্ত ফুরফুরে যুক্তিতর্কের কানাকানি।
পুরো কবিতাটি পড়ুন

মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫৬






শবরীর প্রতীক্ষা

। মঞ্জরী হীরামণি রায় ।

আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের। অবশেষে সে এলো। ন'মাসের অপেক্ষার সময়টাতে তাকে অনুভব করেছে মোহনা আর অর্ক। ভালোবাসার স্পন্দনে সে বারবার জানান দিয়েছে—আমি আসছি। একদিন রৌদ্রস্নাত বসন্তের সকালে অনেক প্রত্যাশা নিয়ে মোহনা আর অর্কের ভালোবাসার কাহন চোখে আলো মেখে সবার জন্য এক ঝুড়ি খুশি নিয়ে হাজির হলো। চারদিকে তখন বসন্তের কুহুতানে এক জোড়া প্রেমীর অনুরাগে সিক্ত রাগিনী সাহানার মীড়।  পুরো গল্পটি পড়ুন


                শনবিলের গহীন কথা

                   । দিলীপ কুমার দাস ।

এশিয়ার বুকে দ্বিতীয় বিস্তৃত শনবিলের জলরাশি,

ভোরের আলোয় জেগে উঠে প্রকৃতির মধুর হাসি।

উপার্জনের তাগিদে নৌকা নিয়ে জেলে যায়,

মাছ ধরার মধ্যেই যে তারা জীবনের আনন্দ পায়।

পুরো কবিতাটি পড়ুন


            নীরবতার মাঝে আমি

                    । চয়ন ঘোষ ।

এখন আর আগের মতো ভেঙে পড়ি না,
জীবনের কত কিছুই খুব সহজেই মেনে নিই।
যে কষ্ট একদিন বুকের ভেতর ঝড় তুলত,
আমাকে উন্মাদ করে ছুটিয়ে বেড়াত;
যে যন্ত্রণা আমাকে বারবার পুড়িয়ে
ভেতরের আমিটাকেই শেষ করে দিত,
সেই ব্যথার সঙ্গেই আজ বাঁচতে শিখে গেছি।


         জীবন সংগ্রাম

           । মুন্না নাথ ।

জীবনে সংগ্রাম করতে হয়,

তাই কর, অযথা করো না,

যার প্রতিফলন তোমায় তাড়া করে,

এমনটা হবে, যা তাড়া না দেয়।

পুরো কবিতাটি পড়ুন


                       অন্তহীন পথ

                     । মুন চক্রবর্তী ।

অন্তঃসত্ত্বার সুনির্মল আকাশ থেকে বৃষ্টি ঝরে,

নিশ্চয়-অনিশ্চয়তার বহুযুগের দেয়ালে প্রোথিত 

যুগমায়া, না যুগের মায়া।

মূল্যহীন কিছু সম্পদ জড় করে লালন ফকির,

পুরান গ্রন্থের মতো আবর্জনা জমে ওঠার তাগিদে আশ্রম খোঁজা।

পুরো কবিতাটি পড়ুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...