। প্রীতি দাস ।
দরকার কি
বয়স বাড়তেই সময় লেগে যায়,
জীবনটা খুব ছোট তাই।
নিজের কোনো কাজের জন্য
যদি কাউকে জিজ্ঞেস করে সময় নিতে হয়,
তাহলে সেই সময় নেওয়ার মানে কি?
নিজের সময় নেওয়ার জন্য
যদি বারবার ভাবতে হয়,
তাহলে এমন জীবন.....
যখন প্রতিটি পদক্ষেপের জন্য
কৈফিয়ত দিতে হয়, তখন মনে হয় যে
কারোর ছায়ায় যদি বাড়তে হয়,
তাহলে নিজের জীবনের লক্ষ্য কি?
যে স্বপ্নগুলো দেখতে থাকো, তার মধ্যে যদি
তুমি না থাকো, তাঁর লাভ কি?
কিছু কথা মুখে বলা যায় না,
কিছু কথা নীরবতায় রয়ে যায়।
সময় বদলায়, মানুষ বদলায়,
বদলে যায় চারপাশ, কিন্তু
যার জায়গা, তারই থেকে যায়।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন