প্রতীমরাজ ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রতীমরাজ ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

প্রতাপ : অনলাইন-৪৩

ভালবাসা মানে শুধু কাছে থাকা নয়,

ভালবাসা মানে দূরত্বের মাঝেও স্পর্শ করা।

রঙের মিশ্রণ বলে দেয়—

ভালবাসা কখনো শুধু সুখ নয়,

তার মধ্যে থাকে কষ্ট, অভিমান, আশা ও ক্ষমা।

                                        - জ্যোতি বসু দে

           ফাল্গুন

      । চন্দ্রিমা দত্ত ।

ঝরাপাতার পথে পদশব্দ উঠলে

বুঝি- পরিচিত পদধ্বনি-

উদাস বাতাসে 

কুহু ডেকে ওঠে যদি

পুরো কবিতা পড়ুন


তোমার উপস্থিতি

। টিংকুরঞ্জন দাস ।

তুমি কাছে আসলেই 

ফিরে যাই যৌবনের সেই টুকরো সময়ের কাছে 

যারা আমাকে রক্তাক্ত করতে চেয়ে 

নিজেরাই চলে গেছে অজ্ঞাতবাসে। 

পুরো কবিতা পড়ুন


এক অজানা প্রেম

। সুরঞ্জীৎ নমঃ‌শূদ্র ।

জানি না কবে, কোথায় দেখেছি তোমায়,

তোমায় দেখার পর নিজেকে জেনেছি নতুনভাবে।

তোমার রূপে মুগ্ধ হয়েছি আমি,

তোমার চোখে ডুবেছি আমি।।

পুরো কবিতা পড়ুন


      অদৃশ্য স্পর্শ

। প্রতীমরাজ ভট্টাচার্য ।

তুমি কাছে এলে শব্দেরা চুপ করে যায়,
মনে হয়—নীরবতাই আজ সবচেয়ে বড় কবিতা।
তোমার চোখে চোখ রাখলে
সময় নিজেই নিজের কাঁটা ভেঙে ফেলে।


অচেনা অনুভূতি

। পুষ্পিতা দাস ।

ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডের দিকে হেঁটে চলেছে তিতাস আর তন্ময় সাড়ে তিনটের বাস ধরবে বলে। আজ ওদের সঙ্গে আর কেউ নেই। ক্যাম্পাস ইন্টারভিউর পরই তাড়াহুড়ো করে বেরিয়ে আসছিল তিতাস। আজ তাঁর অন্য কোনো দিকে নজর নেই। নিজের দিকেও না। আজ সে নিজের মধ্যেই নেই যে। বাকি দিনগুলিতে সে নিজে ডেকে ডেকে সবাইকে নিয়ে তবেই বাস ধরতে যায়। কিন্তু আজ তাকে এভাবে বেরিয়ে আসতে দেখে তন্ময় ও তার সঙ্গে চলে আসলো। সে বুঝতে পারছিল তিতাসের কিচ্ছু একটা হয়েছে।   পুরো গল্প পড়ুন

রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

প্রতাপ : অনলাইন-৩৬

   তোমাতেই থাকতে চাই

           । সুমন দাস ।

তোমার চোখের ভেতর আমি

একটা ছোট্ট ঘর বানাতে চাই,

যেখানে সকাল হবে তোমার পলকে,

রাত হবে শুধু তোমার নিঃশ্বাসে।

পুরো কবিতাটি পড়ুন


পাখি এবং দক্ষিণ কাছাড়ের বাম অঞ্চলের পল্লীজীবন

। দেবতোষ নাথ ।

        বৈচিত্র্যেভরা এই পৃথিবীতে পরিবর্তন একটি স্বাভাবিক প্রক্রিয়া। সৃষ্টির পর মুহূর্ত থেকেই এই প্রক্রিয়া চালু হয়ে গেছে। পৃথিবীতে মানবরূপী জীবের আবির্ভাবের পর এই প্রক্রিয়া আরো দ্রুততর হতে থাকলো। আর বিংশ শতকের মধ্যভাগ থেকেই পৃথিবী যেন সম্পূর্ণ পাল্টে গেল। প্রকৃতির পরিবর্তনের সাথে সাথে পাল্টে যেতে থাকলো মানুষের মানসিকতা, চিন্তা ভাবনা। নগরায়নের দ্রুত অগ্রগতিতে ধ্বংস হতে থাকলো প্রকৃতি, উদাও হয়ে যেতে থাকলো পল্লীর শান্ত-স্নিগ্ধ পরিবেশ। বিজ্ঞানের এই জয় জয়কারে একদিকে যেমন আজ গোটা পৃথিবী মানুষের হাতের মুঠোয় এসে গেলো, মানুষ সুখ-সুবিধে উপভোগের চূড়ান্ত পর্যায়ে যেমন পৌঁছে গেল, তেমনি প্রকৃতি ধ্বংস হওয়ার ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা প্রচণ্ডভাবে ব্যাহত হলো, মানুষ ক্রমে যন্ত্রমানব হয়ে ওঠতে থাকলো। মনের আবেগ-উচ্ছ্বাস, প্রেম-ভালোবাসা হারিয়ে গেলো ঐশ্বর্যের বাহ্য আড়ম্বরের মধ্যে।  পুরো প্রবন্ধটি পড়ুন


ভালোবাসা ও মানুষের অস্তিত্ব

। প্রতীমরাজ ভট্টাচার্য ।

মানুষ জন্ম নেয় একা, কিন্তু বাঁচে ভালোবাসার ভেতর দিয়ে। পৃথিবীর ইতিহাস যত পুরোনো, ভালোবাসার গল্পও ততটাই চিরন্তন। সভ্যতার শুরু থেকে আজ পর্যন্ত মানুষ তার হৃদয়ের ভাষায়, তার স্পর্শে, তার চোখের নীরবতায় ভালোবাসার অর্থ খুঁজে এসেছে। কেউ তা খুঁজেছে দেবতার মধ্যে, কেউ প্রকৃতির, কেউ মানুষের মুখে।  পুরো লেখাটি পড়ুন


        রাজা ভীমের প্রতি

          । শৈলেন দাস ।

হে রাজন,

দ্বিতীয় রামপাল এবং তার মিত্রদের

অসম আক্রমণের বিরুদ্ধে

তোমার অসীম পরাক্রম এবং বীরত্ব

কৈবর্ত যোদ্ধাদের যেভাবে

উদ্বুদ্ধ এবং উত্তেজিত করেছিল

তাতে তোমার আত্মবিশ্বাস কি এতটাই

দৃঢ় এবং প্রগাঢ় হয়েছিল যে -

পুরো কবিতাটি পড়ুন


                  বধূবরণ

           । আকাশ ধর ।

আজি রাজপ্রাসাদে বাজলো সানাই,

জয়ডঙ্কা কাশি।

মন্দিরা মৃদঙ্গ খোল,

বাজলো রাশি রাশি।।

পুরো কবিতাটি পড়ুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...