ফাল্গুন

প্রতাপ : অনলাইন-৪৩

      । চন্দ্রিমা দত্ত ।

ঝরাপাতার পথে পদশব্দ উঠলে

বুঝি- পরিচিত পদধ্বনি-

উদাস বাতাসে 

কুহু ডেকে ওঠে যদি

বুঝি- দূর হতে ডাকছে যে

সেই সুর চিনি ...


মধুরং মেখে সাজে বসন্ত

অরণ্যপুষ্পে আকুতি,

বোগেনভিলা সাজায় 

নির্জন বাড়িটি ...

বিরহ-কাজল মুছে

সেজে ওঠে দূরের বনানী।


অথৈ আহ্বান রেখেছি 

সুজন পথিক এলে 

অমল উৎসব হবে

তুমুল নদী অরণ্যে।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...