সুরজ শুক্লবৈদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুরজ শুক্লবৈদ্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫

প্রতাপ : অনলাইন-২৩


    মনে পড়ে

    । সুস্মিতা দাস চৌধুরী ।

    আজ খুব করে পড়ছে মনে 

       চাঁদকে নিয়ে গল্প 

    করে ছিলাম তোমার সনে।

    আজ খুব করে পড়ছে মনে

    পুরো কবিতা পড়ুন ❤



           একটা জন্ম

           । নারায়ণ মোদক ।

গর্ভবতী বোরো ধানের শীষে 

চকচক কুয়াশার শিশির বিন্দু 

সুর্যের আলোয় হীরের দ্যুতি চারদিক 

কী ভীষণ আকুতি নির্দিষ্ট সময় ধরে 

 দীর্ঘ পথ পরিক্রমা। পাগলী মেয়েটা

ভেঙে পরা আলপথ ধরে ছুটে চলে যায়।

পুরো কবিতা পড়ুন ❤



পরের আঙ্গিনায় ছায়া

। সজল দাস ।

কাকের ঘরে কোকিল ডাকে, আঁধার রাতে স্বপ্ন বোনে,

অন্য ডালে বাসা বেঁধে, শাখায় শাখায় কান্না শোনে।

গর্ভে রেখেছো নীল অমরাবতী, জন্মদানের ক্ষণ কোথায়?

তোমার চোখে স্নেহের ছায়া, বুকের ভিতর তবু শূন্যতায়।

পুরো কবিতা পড়ুন ❤



       গ্রীষ্মের দুপুর

       । রঞ্জন কুমার বণিক ।

কাঠফাটা রোদ্দুর, তপ্ত দুপুর,

খাঁ খাঁ করা বুকচেরা মাঠ বিস্তৃত বহুদূর।

নিস্তব্ধ পাখি, হারিয়েছে কোকিল তার সুর,

একাকী শিশুটির আজ কিছুই যেন নয় মধুর।

একটু জিরোনোর আশায় উন্মুক্ত বাতায়ন,

কোথায় সমীরণ? ফাঁকা বুলি সবুজ বনায়ন।

পুরো কবিতা পড়ুন ❤



     চৈত্রকে বিদায়!

          । সুরজ শুক্লবৈদ্য ।

পশ্চিমের সূর্যকে দেখি অস্ত যেতে,

এ বছরের শেষ সূর্যাস্ত যেন

আমি প্রভাতে দেখিয়াছি,

প্রভাত এক সাক্ষী হয়ে রয়েছে সেই অন্তিম– 

সূর্যোদয়ের প্রতীক্ষায়।

পুরো কবিতা পড়ুন ❤

শুভ নববর্ষ ১৪৩২

আন্তরিক প্রীতি ও শুভেচ্ছাসহ 

রবিবার, ১৯ মে, ২০২৪

প্রতাপ : অনলাইন-৬

    আমাদের গল্প কবিতা গানে ছবিতে নৃত্যে নিত্যদিনের আলাপচারিতায় ধ্বনিত হোক এই অঙ্গীকার "উনিশ আত্মপরিচয় আমার" 

- শৈলেন দাস


         উনিশের একাদশ

        । সুরজ শুক্লবৈদ্য ।

উনিশো একষট্টির সেই উনিশে মে,
নিশি কেটে রবি যেন উদিল থেমে,
'বাংলা' নিয়ে মাতামাতি লাগিল যখন
প্রতিবাদের সাহায্য নিতে হলো তখন,
চারিদিক ক্ষোভ সহ শুধু অনশন—


আমি বাংলাকে ভালোবাসি

      । সুজিতা দাস ।

বাংলা আমার প্রথম ভাষা
শিখেছি মায়ের কাছে ....
আমি বাংলায় হাঁসি বাংলায় কাঁদি
বাঁচি আমি বাংলাকেই ভালোবেসে
পুরো কবিতাটি পড়ুন 

 

মাতৃভাষার আত্মা দর্শনে এক খোঁজ

। অসিত চক্রবর্তী ।

    জানি, বলে লাভ নেই। লিখে লাভ নেই। যা লিখবো বা বলবো, তাতো সবার জানা। চুপ করে কিল হজম করছেন সবাই। কারণ, অভিযুক্ত তো নিজেই। আসামে বাংলার সর্বনাশ করছি আমরাই।

   উনিশে মে'র আত্মবলিদানের‌ লক্ষ্যবিন্দু ছিল  মাতৃভাষা বাংলায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠা। সেটা পেতে গিয়ে রক্ত দিতে হল। বরাকে সরকারি ভাষা পেল বাংলা। আমরা কি মাতৃভাষা বাংলায় পড়াচ্ছি সন্তানদের? আমরা কি মাতৃভাষা বাংলাকে বরাকে অফিসিয়াল ল্যাঙ্গুইজ হিসাবে ব্যবহার করছি? এটাই লাখ টাকার প্রশ্ন। আসামে বাংলার প্রাণভোমরা লুকিয়ে আছে এই প্রশ্নেই।   পুরোটা পড়ুন ❤


     ভাষার চেতনা

       । শর্মি দে ।

নতুন করে জেগে উঠলো 'কবির শহর'...
নিভৃত শব্দে ফুঁসছে কলম, 
কবে শুনবে "ওরা" ভাষার আর্তনাদ 
কেন আজও জ্বলে ওঠে এগারো শহিদের
রক্তমাখা বিশ্বাস?
কেন ওরা দেখতে পায় না---
পুরো কবিতাটি পড়ুন 


উনিশে মে

। অভিজিৎ পাল ।


উনিশ আমার জাতিসত্তা, অহং
রক্তমাখা লাল, 
উনিশে আমি শহীদ বাঙালি
শচীন্দ্র, কানাইলাল। 
উনিশ আমার স্টেশন চত্বর
শোকের রক্তবন্যা,

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

প্রতাপ : অনলাইন-০২

বাংলা সাহিত্য অনেক দূর এগিয়ে গেলেও আমরা শুরু করেছি আমাদের নিজস্ব অবস্থান থেকে। ভালো লাগলে উৎসাহ দেবেন অন্যথায় এড়িয়ে যাবেন। এই সংখ্যায় কেউ জীবনে প্রথমবারের মতো কলম ধরেছেন তো কেউ প্রতাপ এ প্রথম লিখেছেন।

সবাই শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই সামান্য প্রয়াসকে। - শৈলেন দাস


পথহারা পথিক 

 । রাহুল দাস ।

পথহারা পথিক আমি
নেই কোনো ঠিকানা।
উদ্দেশ্যে বিহীন পথে
আমার অবাধ আনাগোনা।

পুরো কবিতা পড়ুন ✔✔


আমার অতীতে বসন্ত ...

। সুচরিতা দাস ।

আমার অতীতের রং ধূসর, 
সমস্ত মলিনতার আস্তরণে বিবর্ণ, ফানসে। 
আমার অতীতে কোনোদিন দোল উৎসব আসেনি, 
কে জানে কখনও হয়তো বসন্ত এসে চলেও গেছে! 

 

অপরূপা নববর্ষ

। শুভ্রাংশু নাথ মজুমদার ।

নববর্ষ, তুমি তখনই হর্ষ।
যখন দাও জ্ঞানের স্পর্শ।।
নববর্ষ, তুমি তখনই বিমর্ষ।
থাকে না যখন হৃদয়ের স্পর্শ।।
 

পুরনো স্মৃতি

। সুজিতা দাস ।

অনেক পুরনো স্মৃতি
আজ অবধি মনে পড়ে
হৃদয়ে বাজে
তোমার মধুর কন্ঠ -



পাখির মাঝরাত

। সুরজ শুক্লবৈদ্য ।

কখন ডুবে গেল বেলা;
কিন্তু পাখির চিকির-মিকির,
অন্ধকারেও সেই শব্দধ্বনি,
ক্লান্ত শরীর গাছের আগায়


এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...