জয়ন্তী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
জয়ন্তী দত্ত লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১২ মার্চ, ২০২৫

প্রতাপ : অনলাইন-২১


বহুরূপী

। সুচরিতা দাস ।

আজকাল অসুরদের মুখ
 
ঠিক যেন মানুষের অবয়ব, 

নেতিবাচক চিন্তা তাদের
 
কালো ধোঁয়া হয়ে ছড়িয়ে পড়ছে সর্বত্র।

পুরো কবিতা পড়ুন

 


  আমার প্রথম ভালোবাসা

   । দেবালয় ভাওয়াল ।

  বাংলা আমার মাতৃভাষা

  আমার প্রথম ভালোবাসা,

  সংস্কৃত হলো দীদা আমার,

  আর হিন্দী আমার মাসী,

  পুরো কবিতা পড়ুন

 


শেলী দাস চৌধুরী 

      মায়া

            (১)

পান্থ তুমি কোথা যাও

 অযথা মায়া ছড়াও

পথে পথে, পথের ঘ্রাণ

পথের নিশ্বাস, প্রাণ

 পুরো কবিতা পড়ুন

 


 বৃক্ষ-দর্শন

 । গোপালচন্দ্র দাস ।

 হাতের তালুতে সমুদ্র তুলে দিলে। শেকড়ভাই এ কেমন ছল
 পিপাসায় বুক ফাঁটে। মুখে নিতে  পারিনি এক ফোঁটা জল।
 গোল হয়ে ধামাইল নৃত্যে। মেতে আছে যারা
 তারা সূর্য-সবুজ সমুদ্রের কথা বলে। তাদের আবার ডিমেনশিয়া।

 পুরো কবিতা পড়ুন

 

                 পুরুষের দান

                । জয়ন্তী দত্ত ।

পুরুষ তুমি দুঃখ পেয়োনা নারীর জয়গান শুনে

পুরুষ ছাড়া নারী আর নারী ছাড়া পুরুষ হয় না একথা রেখো মনে।

ঈশ্বরের সৃষ্ট জীবন, প্রকৃতি ও পুরুষ অভিন্ন সত্বা 

কবি নজরুল বলে গেছেন, নর ও নারীর অভিন্নতার কথা।

 পুরো কবিতা পড়ুন  

রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

প্রতাপ : অনলাইন-১৫


         কুয়াশা

       । রিপন দাস ।

তুমি আমি দুইজনে

        চোখে চোখে হল কথা,

হাঁটতে লাগলাম একা মনে

        কিভাবে হবে দেখা?



      এত সহজ নয়

   । দোলনচাঁপা দাসপাল ।

  নিশ্চিত জানি, তুমি বাড়িতে নেই 

  তবুও দরজায় কড়া নাড়ি

  ভাবি, স্মিত হেসে দরজা খুলে বলবে-

  "এসো তোমার জন্যই অপেক্ষায় আছি আজ

  বহু কাল ...."

  সম্পূর্ণ কবিতা পড়ুন 



জেগে থাকে নদী ও তারা।

         । পিঙ্কু চন্দ ।

মনের ভেতর কেবল তুমি 

বুকের ভেতর তোমার আকাশ 

দূরে কোথাও বাজছে সানাই 

চাঁদের মুখে তোমার প্রকাশ 

 সম্পূর্ণ কবিতা পড়ুন 



 জীবন সৈকতে 
 । জয়ন্তী দত্ত ।

 জীবন মানে একটা মানুষের ছোট বড়  জীবন স্মৃতির ইতিহাস কথা

 জীবন একটা সমুদ্র সম, কারো কাছে থমকে যাওয়া হৃদয়ের ব্যথা।

 কেহ কেহ সুদীর্ঘ জীবন পথ অতিক্রম করে বেয়ে যায় অনেক দূর

 আর কারো জীবনের সাধ পূর্ণ হবার আগেই স্তব্ধ তায় বেদনা বিধূর।

 সম্পূর্ণ কবিতা পড়ুন 



 বসন্তকাল

। প্রণীতা দাস ।

বসন্ত কাল এলে

সঙ্গীতের কলতান 

সহসা কানে বাজে,


উদাসী কুকিলের সুরে 

মন যে ভরে উঠে

সম্পূর্ণ কবিতা পড়ুন ❤

শনিবার, ১৮ মে, ২০২৪

প্রতাপ : অনলাইন-৫

    "তেমন রাবার নেই মুছে উনিশে মে" কবি করুণা রঞ্জন ভট্টাচার্যের এই বাণী শ্বাশত। বরাকে বাঙালীর দৈনন্দিন জীবনে হাজারও প্রতিবন্ধকতা সৃষ্টি করে, ভাষা কেন্দ্রিক আগ্রাসন চালিয়ে যাওয়ার পাশাপাশি বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে উনিশের চেতনাকে স্তিমিত করার অপপ্রয়াস চালিয়ে যাচ্ছে যারা তাদের জানিয়ে রাখি, কবির এই প্রদীপ্ত ঘোষণাই আমাদেরও দৃঢ় অঙ্গীকার।
- শৈলেন দাস


অমর শহীদ 

 । রাহুল দাস।

ওহে শহীদ,
তোমাদের কাছে আমরা ঋণী
কৃতজ্ঞ থাকবো চিরকাল।
রক্ষা করতে বঙ্গ মায়ের সম্মান
হাসতে হাসতে তোমরা করে দিলে
কত সতেজ প্রাণের বলিদান।

      মহান উনিশ, তুমি আছো


          । সীমা পুরকায়স্থ ।

উনিশ, তুমি আছো ট্রেনে ঘুরে ফেরা
ফেরিওয়ালার মুখের বেসুরো গানে।
বাংলায় কথা বলা, রুমাল, টর্চ, ঘড়ি
চেইন, পার্স আদি বিক্রেতার মুখের বুলিতে
তুমি আছো কৃষকের ঘরের
অভাবী ছাত্রের বর্ণমালার বইয়ে।
পুরো কবিতা পড়ুন

 

                  রক্ত তিলক

              । সপ্তমিতা নাথ ।

ফাগুনের রং লাগিয়ে সবে গেল বসন্ত ,
কোন তান্ডবের জোয়ার নিয়ে বৈশাখ দ্বারে দ্বারস্ত,
যে স্টেশনে ছুটে যায় সবাই বরণ করিতে অতিথি আগন্তুক,
সেই স্টেশনেই শেষ ঠিকানা ফেরাতে মাতৃভাষার তরী ডুবন্ত।
 পুরো কবিতা পড়ুন


আমার ভাষা বাংলা ভাষা

  । পুষ্পিতা দাস ।

৬১ আর ৭১ এ যারা, 
ত্যাগ করেছেন নিজ প্রাণ।
তাদের জন্য গাইছি আমরা,
উনিশ, একুশের গান।
দুই বাংলার বীর শহীদদের জানাই,
আজ শতকোটি প্রণাম।

পুরো কবিতা পড়ুন


তোমাদের স্মরি

 । জয়ন্তী দত্ত ।

ওগো তোমরা শোনো 
কান পেতে শোনো 
ঐ শোনা‌ যায় মহাকালের ডাক
খড়্গ হাতে উদ্যত, করিতে ছেদন
আমাদের সাধের বাংলাভাষা।
কত সাধনার ধন, কত রক্তের বন্যায় রঞ্জিত মাটি,
ত আত্মত্যাগ্ এগুলো কি বিফলে যাবে?

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...