এত সহজ নয়

দোলনচাঁপা দাসপাল

[প্রতাপ : অনলাইন-১৫]

। দোলনচাঁপা দাসপাল ।


নিশ্চিত জানি, তুমি বাড়িতে নেই 

তবুও দরজায় কড়া নাড়ি

ভাবি, স্মিত হেসে দরজা খুলে বলবে-

"এসো তোমার জন্যই অপেক্ষায় আছি আজ

বহু কাল ...."

এমন নয় যে, তুমি বলে যাওনি।

 বহুবার বলেছ ছেড়ে যাবে সব 

বিশ্বাস করিনি আমি, ভেবেছি

 যাওয়া এত সহজ নয় ..


 মনে হয় এসব গত জন্মের কথা..


 এখন জানি, যাওয়া সহজ; ফিরে

 আসা এত সহজ নয়।


1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...