প্রিয়তোষ শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
প্রিয়তোষ শর্মা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ১৫ জুলাই, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫৪








জগন্নাথের যাত্রা

। মঙ্গলা দত্ত রিমি ।

বৃন্দাবন থেকে মথুরা,

উত্তর থেকে দক্ষিণ।

প্রান্ত থেকে প্রান্তরে, প্রতিটি প্রাণ যাকে ছাড়া প্রাণহীন।

কেউ বেসেছে ভালো কৃষ্ণ নামে তোমায়, 

                                                                    কারও কাছে মাধব, প্রিয় সখা সুধায়।

                                                                   পুরো কবিতাটি পড়ুন

                                   রথ

                    । রঞ্জন কুমার বণিক ।

একটি অবাক শিশু, ছুটে চলে রথের পিছু পিছু।

হারানো শৈশব খোঁজে খোঁজে ক্লান্ত রথের মেলায়,

মাটির বুড়োটি কেবল ঘাড় নাড়ে অবহেলায়।

একটি বন্দি শিশু, রথ মানে অব্যক্ত অনেক কিছু।

পুরো কবিতাটি পড়ুন


                           রথযাত্রা

                 । অপর্ণা কুমার ।

আষাঢ়ের আকাশে বাজে আনন্দের সুর,

চারদিকে ছড়িয়ে পড়ে ভক্তির ভরপুর।

জয়ধ্বনিতে জেগে ওঠে জনপদের পথ,

ধীরে ধীরে এগিয়ে চলে জগন্নাথের রথ।

                                                                     পুরো কবিতাটি পড়ুন


                অবুঝ মন

             । প্রীতি দাস ।

অবুঝ মন, কী অদ্ভুত, তাই না?

সে ভালোবাসতে জানে, আবার ভুলতেও জানে।

যাকে মনে রাখতে চাই, তাকে ভুলিয়ে দেয়; 

আর যাকে ভুলে যেতে চাই, 

তাকেই বারবার মনে করিয়ে দেয়।


        বিদায় উবাচ

   । প্রিয়তোষ শর্মা ।

আজ আমরা শোকাতুর...
আজ আমরা বিরহকাতর,
বিচ্ছেদের এ আসরে,
আপনার দীর্ঘ কর্মজীবনের অবসরে
রেখে দিলাম মনের ঘরে
আপনাকে, অতি যত্নে, অতি আদরে।                                                        পুরো কবিতাটি পড়ুন

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪

প্রতাপ : অনলাইন-১২


       গাছ

 । সুস্মিতা দাস চৌধুরী ।

গাছ দেয় যে কত শীতল ছায়া, 
 কাটতে তবু হয় না কেন মায়া?

নিজেই নিজের করছি ধ্বংশ 
বাড়বেই তো কার্বনডাই অক্সাইডের বংশ!



  চাতক পাখি

  । প্রিয়তোষ শর্মা ।

  অনেকের মতো আমিও

  আসলে এক চাতক পাখি।

  চারিদিকে সমুদ্রময় জলরাশি

  অথচ তৃষ্ণার্থ প্রাণ।

          [পুরো কবিতা পড়ুন এখানে]



            অথৈ ইচ্ছে সাগর
                  । ছন্দা দাম ।
প্রতিটি প্রহরের এপারে ওপারে মেয়েটি....
গুলিয়ে ফেলে নিজেকে বাতাসের সাথে,
আকাশের সাথে, পাখিদের সাথে, মেঘেদের সাথে...!!

ভোরের আকাশ গালে লালিমা মাখতেই
মেয়েটা ছুটে যায় জানালায়...অপলক তাকিয়ে থাকে,
কাজের পাহাড় অনিহা করে দেয়ালে জগিং করতে থাকা চড়ুইটির সাথে খুনসুটি করে,
                                   [পুরো কবিতা পড়ুন এখানে]


      আলাদ্দীনের প্রদীপ

     । আব্দুল হালিম বড়ভূইয়া ।       

  মানুষের বেঁচে থাকার উৎস তুমি, আকাঙ্ক্ষা
  তোমার চক্রব্যূহে হাবুডুবু খায় এ শহর
  আলাদ্দীনের প্রদীপের মিটমিট আলোয়
  বেড়ে যায় তোমার কদর আরও সহস্রগুণ। 
  



                   শান্তির স্পর্শ 

                     । সুমঙ্গল দাস ।

বাচ্চা শিশু কচিকাঁচা, সহজ সরল তার মন

তার স্পর্শে পাবে তুমি, দেখ তাতেই ইষ্ট ধারণ।

খিলখিলিয়ে হাসবে শিশু, দুশ্চিন্তা হবে দূর

মন আনন্দে অন্তরমনে, খুলবে শান্তির দোর।

                                   [পুরো কবিতা পড়ুন এখানে]

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...