অবুঝ মন

প্রতাপ : অনলাইন-৫৪

             । প্রীতি দাস ।

অবুঝ মন, কী অদ্ভুত, তাই না?

সে ভালোবাসতে জানে, আবার ভুলতেও জানে।

যাকে মনে রাখতে চাই, তাকে ভুলিয়ে দেয়; 

আর যাকে ভুলে যেতে চাই, 

তাকেই বারবার মনে করিয়ে দেয়।


কেন জানি না, যাকে কোনোদিন পাব না জানি, 

মন তাকেই বারবার মনে করিয়ে দেয়।

অবুঝ মনও জানে, সে আর ফিরে আসবে না। 

তবুও সে বারবার তাকেই খুঁজে বেড়ায়।


অবুঝ মন কখনো কারও কথা শোনে না; 

সে শুধু নিজের মনের কথাই শুনতে চায়।


যে ভালোবাসতে জানে, 

সে শত কষ্টের মাঝেও হাসতে পারে।

অবুঝ মন কিছু জিনিস আঁকড়ে ধরে রাখে, 

কেননা সময় অনেক দূর পর্যন্ত এগিয়ে যায়।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...