। রঞ্জন কুমার বণিক ।
...... প্রতি বছরের মতো নয়, এবার ভাইফোঁটা অনুষ্ঠানটি একটু অন্যরকমভাবে অনুষ্ঠিত হচ্ছে অজিতেশ দত্তবাবুর বাড়িতে। তিনি কেবল নিজ ছেলে-মেয়ে এবং তাদের সম্পর্কিত ভাই-বোনের মধ্যেই ভাইফোঁটা, এ ধারণা থেকে বেরিয়ে এসে এবারের আয়োজনটা একটু বিস্তৃত করেছেন। মেয়ের শ্বশুর, শাশুড়ি, দেবর, ননদসহ বেয়াইবাড়ির প্রায় সকলকে নেমন্তন্ন করে এসেছেন। বৌমার বাড়ির বেয়াই-বেয়ান দু’জনেই প্রয়াত। বৌমার একমাত্র বড় ভাই অনিমেষকে এবার যেনতেন প্রকারে আসতেই হবে বলে আন্তরিক নেমন্তন্ন করে এসেছেন। পাড়ার পরিচিত প্রতিবেশীদের বাড়িতে স্ত্রী রুমাকে পাঠিয়েছেন। অজিতেশ দত্তবাবুর নিজ পাড়ায় বিশেষ নামডাক আছে সামাজিকতার জন্য। পারিবারিক মনসাপুজোয় পাড়ার কাউকে নেমন্তন্ন করতে কার্পণ্য করেন না। সার্বজনীন পুজোগুলি তো অজিতেশবাবু ছাড়া প্রায় অসম্ভব। অনেকের বিয়েতে ঘটকালিও করেছেন। পুরো গল্পটি পড়ুন
ভাইফোঁটা
। মীনাক্ষী নাথ ।
আজ যখন কেউ বলল,
ভাইফোঁটা নিয়ে লেখো,
মনের মধ্যে যেন ধুক করে
দাদা, তোকে মনে পড়ল।
ভাইফোঁটা
। সুপ্রভা দাস ।
ভাইফোঁটার এই পবিত্র দিনে,
আনন্দ জাগে সবার মনে।
চন্দনের ফোঁটা কপালে দিই,
ভাইয়ের মঙ্গল কামনা করি।
। তানিয়া দাস ।
রোদে পুড়ে দাঁড়িয়ে থাকে,
নীরবে দেয় ছায়া।
নিজের কষ্ট আড়াল করে
বাঁচায় প্রাণের মায়া।




