শিল্পী দেব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
শিল্পী দেব লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২৯ জুলাই, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫৫




      চলো এগিয়ে যাই

     । প্রদীপ চন্দ্র দাস ।

চলো, চলো, চলো রে ভাই,

সবাই মিলে এগিয়ে যাই।

দুর্বলতা দূর করে

চেতনাকে চলো জাগাই।

পুরো কবিতাটি পড়ুন

        অনন্ত কথা

     । সুমঙ্গল দাস ।

হায়, হ্যালো! কী হলো?
খবর কী তোর, অতীত-প্রথা?
বলিসনি তুই,
সমাজটা আজ যা ইচ্ছে তা।
কিরে বর্তমান,
তুই তো আছিস তোরই মতো।

আতিথেয়তার উষ্ণতা
। শিল্পী দেব ।
হারিয়ে যাচ্ছে আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো, যখন বাড়িতে অতিথি এলে তাঁকে আপন করে নেওয়া ছিল স্বাভাবিক এক আনন্দ। অতিথিকে আন্তরিক অভ্যর্থনা জানানো, যতদিন সম্ভব জোর করেই রেখে দেওয়া, এই নিঃস্বার্থ আতিথেয়তাই ছিল আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ। আজকের ব্যস্ত জীবনে সেই প্রথা যেন ধীরে ধীরে বিলুপ্তির পথে।  পুরো গদ্যটি পড়ুন

              ঠগ

  । টিংকুরঞ্জন দাস ।

প্রেমিকা হতে পারোনি,

একটা পাখি তো হতে পারতে,

যে রোজ সকালে আমার ঘুম ভাঙাতো,

আমার জানালার শিকে এসে বসতো,

পুরো কবিতাটি পড়ুন


                রাজনীতির মুখোশ

                      । সদয় দাস ।

গণতন্ত্রের অঙ্গনে আজ প্রতিশ্রুতির মেলা,

সত্যের চেয়ে উচ্চস্বরে বাজে মিথ্যার বেলা।

ক্ষমতার সিংহাসনে ওঠে কত মুখোশধারী,

জনতারই স্বপ্ন বিকিয়ে গড়ে নিজের বাড়ি।

পুরো কবিতাটি পড়ুন

রবিবার, ১৪ জুন, ২০২৬

প্রতাপ : অনলাইন-৫২

 




আবোল-তাবোল স্বপ্ন

। নমিতা আচার্য্য ।

আমার আকাশ স্বপ্নে ভরা,

আমি জেগে থাকি সেথায়।

মরীচিকার পিছু ছুটে চলি,

চোরাবালির উপর হেঁটে;

ভিড় করে কত অলীক আশা,

                                                                                     পুরো কবিতাটি পড়ুন

ভূরো

। যোগেন্দ্র চন্দ্র দাস ।

ভূরো খুবই দরিদ্র পরিবারের একটি ছেলে। ছোটবেলায় ওর বাবা-মা মারা যায়। পেটের দায়ে একটি বড় দোকানে সে কাজ করে। মালিকের ফরমাশমতো মালপত্র মেপে দেওয়া, তারপর ব্যাগ গুছিয়ে ভরে খদ্দেরের হাতে তুলে দিয়ে সাহায্য করা, এই তার কাজ।

ছেলেটির ব্যবহার খুবই মিষ্টি। এতে মানুষ খুশি হয়ে তার দোকানে আসত। কেমন যেন একটা মায়া লেগে যেত। আর এতে মালিকের ব্যবসাও দিন দিন বেড়েই চলেছে।  পুরো গল্পটি পড়ুন


নীরবতার পাঠ

। শিল্পী দেব ।

জীবনের কত ধাপ পেরিয়ে, শেখার শেষ কি আর হয়, 

নীরবতার কোলে লুকিয়ে থাকে সুখের ছোট্ট ভয়...

নিরবে কত আনন্দ মেলে, না বলেও পাওয়া যায়, 

আবার নীরবতার আঘাতে মানুষ, মানুষকে হারায়...

                              পুরো কবিতাটি পড়ুন

           আশা প্রত্যাশায় বেঁচে আছে

                   । পরিমল কর্মকার ।

যে শিশু রাস্তার উচ্ছিষ্ট খেয়ে দিন যাপন করে,

যে শিশু বিদ্যালয়ে যেতে পারেনি,

যে শিশু শিক্ষার আলো না পেয়ে ফুটপাতে শুয়ে থাকে --

সেই শিশুর জন্মদিনের আনন্দ হারিয়ে গেছে --

পথের উচ্ছিষ্ট খাবার ... পথচলার অলিগলিতে।

                                  পুরো কবিতাটি পড়ুন


স্মৃতি যখন হাসায়

। পুষ্পিতা দাস ।

পুরজিৎ চেম্বার থেকে ফিরে একদিন আরাধ্যাকে বলল, "জানো, আজ আমার চেম্বারে এক মিউজিক ডিরেক্টর এসেছিলেন। ট্রিটমেন্ট নেওয়ার পর তাঁর কাজের ব্যাপারে আমাকে বলছিলেন। বললেন, বলিউডেও নাকি কাজ করেছেন। আমি তো সঙ্গে সঙ্গেই তোমার কথা বললাম। বললাম, আমার স্ত্রীর গলা ভীষণ সুন্দর, ভীষণ আলাদা। আপনি তাঁকে একবার গাইয়ে দেখতে পারেন। জানো, লোকটা আমার কথায় খুব একটা পাত্তাই দিল না।"

আরাধ্যা হা করে কথাগুলো শুনছিল। শুধু ভাবছিল, সত্যিই পুরজিৎ এমনটা বলেছে লোকটাকে!

  পুরো গল্পটি পড়ুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...