। নমিতা আচার্য্য ।
আমার আকাশ স্বপ্নে ভরা,
আমি জেগে থাকি সেথায়।
মরীচিকার পিছু ছুটে চলি,
চোরাবালির উপর হেঁটে;
ভিড় করে কত অলীক আশা,
পরীরা ঘিরে ফেলে আমাকে।
আমার আমিকে লুকাই কোথায়?
আমি যে ঘুমের দেশে।
আমার আকাশে গ্রহ-তারা,
দুঃখ-সুখের সাথী।
সূর্যরশ্মি, চাঁদের জ্যোৎস্না,
ঘুচায় জীবনের মেঘরাশি।
অতলান্ত সমুদ্রের গভীরে,
রঙিন মাছের স্বপ্ন।
আমার দু-আঁখি ভেসে বেড়ায়,
কোথায় ধরে রাখি?
হাজার তারাদের ভিড়ে কখনও,
নিজেকে হারিয়ে ফেলি।
পান্থ হয়ে ভ্রমি কেবলই,
পাই না পথের দিশারি।
আকাশ-ছোঁয়া স্বপ্নে বিভোর,
তবুও জেগে রই।
নিশীথ রাতে বাঁশি শুনে,
মন কি ঘরে রয়?
ছুটে চলি বাহির পানে,
তন্দ্রায় ভরা আঁখি।
বাউল একতারাতে তান ধরেছে,
ভৈরবী রাগে সকালে।
আবোল-তাবোল স্বপ্ন
প্রতাপ : অনলাইন-৫২
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
সাহিত্যের রবি । সোনালী গোস্বামী । চিরদিনই তোমার বন্দনা করি হে বঙ্গের কবি, হৃদকমলে তোমারই রোশনাই হে বিশ্বকবি। মুক্তির স্বাদ তোমার মন্ত্রে, ম...
-
শবরীর প্রতীক্ষা । মঞ্জরী হীরামণি রায় । আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের। অবশেষে সে এলো। ন'মাসের অপেক্ষার সময়টাতে তাকে অনুভব করেছে মোহনা আর অর্...
-
প্রতাপ : স্বপ্ন, সংগ্রাম ও স্বাতন্ত্র্যের পথচলা । মমতা চক্রবর্তী । "প্রতাপ" পত্রিকার আত্মপ্রকাশের মূলে রয়েছে প্রান্তিকায়িত হৃদয়...
-
ভয় । শৈলেন দাস । কিছু সুন্দর মুহূর্ত যেমন আর্থিক স্বচ্ছলতার কারণে সাহিত্য চর্চা বা অন্যকোন সেবামূলক কাজে নিজেকে জড়িত রাখা...
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন