দীপান্বিতা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
দীপান্বিতা ভট্টাচার্য লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

প্রতাপ : অনলাইন-৪০

    অব্যক্ত প্রেম 


। সুরজ কুমার নাথ ।

অনেক কথা আছে 

যেগুলো ছন্নছাড়া কবিতা হয়ে

আমার পুরোনো ডায়েরির ভাজে ভাজে থেকে

নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।


আমার জীবন

। বিপুল দাস ।

কি পেলাম এই জীবনে—

কিছু বন্ধু,

কিছু স্বপ্ন,

আর অসংখ্য না-পাওয়া আশা।

পুরো কবিতা পড়ুন


 অনস্তিত্বের খেলাঘর

। দীপান্বিতা ভট্টাচার্য ।

প্রতিটি মেঘের ভেলায় লিখেছি—

গোপনে তোমার নাম,

অবজ্ঞার আঁচলে জড়িয়ে রেখেছি—

দিয়েছি চড়া দাম।

পুরো কবিতা পড়ুন


আমাদের প্রিয় কবি শৈলেন দাস স্যার

                  । সুজিতা দাস ।

শব্দ দিয়ে লেখেন আপনি জীবনের প্রতিচ্ছবি,

কালের ক্যানভাসে আঁকেন নিত্যনতুন ছবি।

আপনার কলমে ফোটে ফুল, ঝরে অশ্রুধারা,

অনুভূতির গভীরে আপনি চিরন্তন পথহারা।


মৃত্যুর উৎসব

। সপ্তমিতা নাথ ।

শেষ বললেই সব শেষ হয় না,
মৃত্যু বললেই সব শেষ হয় না।
মৃত্যুও হতে পারে এক শোভাযাত্রা—
সাগরের মতো বিশাল এক জীবনের উদযাপন।
মৃত্যু হতেও তো পারে শব্দের শেষে
এক বিরামহীন উৎসব।

সোমবার, ১২ মে, ২০২৫

প্রতাপ : অনলাইন-২৫


     মেঘলা আকাশ 

         । অপর্ণা কুমার ।

     ঝড়ের শেষে দুপুর দেশে

     লালন বুকে পলাশ চোখে, 

     মনের ভেতর মেঘের হাওয়া বয়

     প্রিয় তোমার কিসের এত ভয়। 

     Continue reading...



     মৃত্যুর ওপারে

     । ড. কাত্যায়নী দত্ত চৌধুরী ।

আমি কোনোদিন জীবাশ্ম হতে চেয়েছি।

জন্মের ওপারে, মৃত্যুর ওপারে 

চিতা-ভস্ম-হাড়-গোড় ঠেলে দিচ্ছি ভূগর্ভে,

আরো নীচে - আরো গভীরে,

যেখানে জীবাণুর জনপদ নেই, কেউ নেই,

আমার অবশিষ্টাংশের সাথে আমি একা ও অভিন্ন

Continue reading...



      দেখা হবে না

           । সুস্মিতা দাস ।

মরা গাছটাতেও নতুন পাতা জন্মাবে 

পাড়ার সবচেয়ে বখাটে ছেলেটাও বদলে যাবে ,

অগোছালো ছেলেটাকেও

কেউ ভালোবেসে আপন করে নেবে 

কিন্তু, আমাদের আর দেখা হবে না ।




      আছে আলো সেই পাড়ে

                    । রুনা পাল।

      নিভে গেলে দীপের শিখা 

      হয় না সব কিছু শেষ,

      তিমির ছুঁয়ে ওঠে আবার 

      প্রভাতের এক চিরন্তন আবেশ।





  হঠাৎ দেখা

। দীপান্বিতা ভট্টাচার্য ।

এক যুগ পর আবার হঠাৎ দেখা ট্রেনের কামরায়,

কেনো জানি না

আজ ডুবতে ইচ্ছে করছে উল্টোমুখী হাওয়ায়!

মনে হচ্ছে মুখোমুখি হয়ে জিজ্ঞেস করবো...

কেমন আছো?

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...