দেখা হবে না

 প্রতাপ : অনলাইন-২৫
সুস্মিতা দাস

। সুস্মিতা দাস ।

মরা গাছটাতেও নতুন পাতা জন্মাবে 

পাড়ার সবচেয়ে বখাটে ছেলেটাও বদলে যাবে ,

অগোছালো ছেলেটাকেও কেউ ভালোবেসে আপন করে নেবে 

কিন্তু, আমাদের আর দেখা হবে না ।


যৌবনে ঘুরে বেড়ানো ছেলেটারও 

দাঁড়ি গোঁফ পেকে যাবে; 

বসন্তের পর আবার গ্রীষ্ম আসবে ,

   শুধু আমাদের আর দেখা হবে না ।


  রাস্তার পাশে পড়ে থাকা অনাথ ছেলেটাও বড় অফিসে চাকরি করবে, 

   মায়ের কোলে থাকা ছোট্ট শিশুটাও হামাগুড়ি দিতে শিখে যাবে; 

      কিন্তু আমার কখনো আপনাকে ছুঁয়ে দেখা হবে না ।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...