সুলতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুলতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

সোমবার, ১ এপ্রিল, ২০২৪

প্রতাপ : অনলাইন-০১


 শুরু হল প্রতাপ এর নতুন পথ চলা। ভিন্ন সময়, ভিন্ন বিষয়, যখন যা খুশি মনে হয়; সুযোগ হলেই পৌঁছে  যাব পাঠকের কাছে। আশা করি আমাদের এই উদ্যোগ সবার ভাল লাগবে এবং স্বেচ্ছায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। ইতি -
- শৈলেন দাস


যা চাইনি তা অনায়াসেই পেয়েছি  

    । সুলতা রানি দাস ।

যা চাইনি তা অনায়াসেই পেয়েছি 
যা চেয়েছি তা পাইনি,
না পাওয়ার দুঃখ ব্যথা 
সবই আজ ধুলিস্যাৎ,


       উত্তরাধিকার  

। ড. পিংকী পুরকায়স্থ চন্দ্রানী ।

আমার চারাগাছটি, 
শুষ্কতার মধ্যেও খুঁজে নেয়
জল ভেজা গন্ধ
ভাটিয়ালী স্নিগ্ধতা।
পুরো কবিতা পড়ুন ❤ 

 

    ভালোবাসার রং  

। অভিজিৎ চক্রবর্তী ।

ভালোবাসার রং খেলা তো...
ফুরিয়ে গেছে কবে!
যখন ছিল না এই জন-পরিজন,
রং এর  ই'উৎসবে।

পুরো কবিতা পড়ুন ❤


      আবীর দেওয়া  

     । বিষ্ণুপদ দাস ।

আমার এ মন দিলাম তোমায়

দাও গো তোমার মন,

চাই না আমি তোমার কাছে 

অন‍্য কোনো ধন।

পড়ুন পুরো কবিতা ❤


                 মা  

 । সুস্মিতা দাস চৌধুরী ।

মা সত্যি তুমি কত  আপন
বোঝাতে পারবে না
আমার এই হাতের কলম।
 
মা তুমি কত ভালো
আমাকে দেখালে এই
সুন্দর পৃথিবী র আলো।

পড়ুন পুরো কবিতা ❤


রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪

এক নতুন সকাল

 প্রতাপ : ১৫তম মুদ্রিত সংখ্যা

      । সুলতা রানি দাস
 
আমরা দেখেছিলাম এক নতুন সকাল
দেখেছিলাম  এক নতুন রবি
 বুকের মধ্যে রক্ত নিয়ে
লড়েছিলাম স্বাধীনতার লড়াই
 
আমরা শুনেছি শহিদের জয়গান,
হাসতে হাসতে যারা হয়েছে শহিদ
 দিয়েছে বলিদান।
 
আমরা বুনেছিলাম ঐক্য আর  শান্তির পরিধান
সকল জাতি, ভাষা বর্ণ
আমাদের জন্যে সমান।
 
আমরা সবাই ভারতবাসী, গাই বিজয়ের জয়গান,
নিজের সুখের জন্যে কখনো
করবো না অন্যের উপর প্রহার।
 
আমরা এই শপথ নিয়ে গড়বো নতুন স্বপ্ন,
হিংসা-দ্বেষ মুছে দিয়ে
নেবো একে অপরের  যত্ন।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...