আবীর দেওয়া

 প্রতাপ : অনলাইন-০১

      । বিষ্ণুপদ দাস ।

আমার এ মন দিলাম তোমায়
দাও গো তোমার মন,
চাই না আমি তোমার কাছে 
অন‍্য কোনো ধন।

সাক্ষী থাকুক বসন্তের এই
ফুলে ভরা দিন,
দু'টি মনের ঘটুক মিলন
বাজুক প্রেমের বীণ।

মনের  আদান প্রদান ছাড়া 
প্রেম কি কভু হয়?
কাছে থেকেও মানুষ তখন
দূরের মানুষ রয়।

হাত বাড়িয়ে আবীর দেওয়া 
সে তো সহজ কাজ,
মন বাড়িয়ে মন রাঙানোর  
শপথ নেবো আজ।

পরস্পরের হৃদয়েতে
হোক আমাদের ঠাঁই,
মন বাড়িয়ে একে অন‍্যে
যেন ছুঁতে পাই।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...