সুজিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
সুজিতা দাস লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

প্রতাপ : অনলাইন-৪০

    অব্যক্ত প্রেম 


। সুরজ কুমার নাথ ।

অনেক কথা আছে 

যেগুলো ছন্নছাড়া কবিতা হয়ে

আমার পুরোনো ডায়েরির ভাজে ভাজে থেকে

নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে।


আমার জীবন

। বিপুল দাস ।

কি পেলাম এই জীবনে—

কিছু বন্ধু,

কিছু স্বপ্ন,

আর অসংখ্য না-পাওয়া আশা।

পুরো কবিতা পড়ুন


 অনস্তিত্বের খেলাঘর

। দীপান্বিতা ভট্টাচার্য ।

প্রতিটি মেঘের ভেলায় লিখেছি—

গোপনে তোমার নাম,

অবজ্ঞার আঁচলে জড়িয়ে রেখেছি—

দিয়েছি চড়া দাম।

পুরো কবিতা পড়ুন


আমাদের প্রিয় কবি শৈলেন দাস স্যার

                  । সুজিতা দাস ।

শব্দ দিয়ে লেখেন আপনি জীবনের প্রতিচ্ছবি,

কালের ক্যানভাসে আঁকেন নিত্যনতুন ছবি।

আপনার কলমে ফোটে ফুল, ঝরে অশ্রুধারা,

অনুভূতির গভীরে আপনি চিরন্তন পথহারা।


মৃত্যুর উৎসব

। সপ্তমিতা নাথ ।

শেষ বললেই সব শেষ হয় না,
মৃত্যু বললেই সব শেষ হয় না।
মৃত্যুও হতে পারে এক শোভাযাত্রা—
সাগরের মতো বিশাল এক জীবনের উদযাপন।
মৃত্যু হতেও তো পারে শব্দের শেষে
এক বিরামহীন উৎসব।

রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

প্রতাপ : অনলাইন-৩৪


জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা
আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ তাঁর অকাল প্রয়াণে রেখে গেলেন এক অপূরণীয় শূন্যতা। তিনি শুধু গায়ক ছিলেন না, ছিলেন এক সাংস্কৃতিক আন্দোলনের প্রতীক, যিনি গানকে মানুষের আবেগ, মাটি ও জীবনের সঙ্গে বেঁধেছিলেন। তাঁর কণ্ঠে বেজে উঠেছে ভালোবাসা, সংগ্রাম, স্বপ্ন আর আত্মপরিচয়ের সুর। আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি এই মহামানবকে এবং তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাতে আমাদের এই বিশেষ সংখ্যা উৎসর্গ করা হলো তাঁকে।
                                                                 - শৈলেন দাস।

অসমের আকাশে চিরন্তন সুর

            । রুমা দাস।

অসমের আকাশে যে পাখি গান গায়,

নদীর ঢেউ যে ছন্দ তোলে,

মাঠের ঘাসে যে সুর দোলে

তার ভেতরেই তুমি ছিলে,জুবিন।


         জুবিন দা 
। সুরজ কুমার নাথ ।
এমন তো কথা ছিল না জুবিন দা,
মাঝপথে থেমে যাওয়া।
তোমার গানে গানে অনেক ছবি এঁকেছি প্রাণে,
এখন সে ছবিগুলো 'তাসের ঘর'...... 
এমন তো কথা ছিল না জুবিন দা।
তোমার সুরে সুরে ভোর হয়, বেঁচে থাকা হয়, ভালোবাসা হয়............ ।

পুরো কবিতা পড়ুন


মায়া

। রিপন দাস ।

দিনরাত্রি তোমার মধুর সুর,

মনে উঠে বেজে।

চলে গেলে বহু দূর,

রাজপুত্র সেজে।

পুরো কবিতা পড়ুন


ভালো থেকো জুবিন দা 
। মঙ্গলা দত্ত রিমি ।
নীলাম্বু সৈকতে আছড়ে পড়া
লোনা জলের ঢেউ টাও জানে জুবিন দা,
আজও তোমার কন্ঠস্বরে সুনামির হিল্লোল
খেলা করে হৃদয়ের আনাচে কানাচে।
তুমি বড্ড প্রিয় জুবিন দা, বড্ড প্রিয়।
ভেঙে পড়া স্তম্ভের গায়েও লেগে থাকে
তার বিশাল ইতিহাসের গন্ধ,
আর তুমি ভাবছো, 
কেউ তোমায় মনে রাখবে কি রাখবে না?
পুরো কবিতা পড়ুন


আমাদের সম্পদ জুবিন গর্গ

। পিয়ালী ঘোষ ।

শোকের সুর বাজে আজ অন্তরে,
চোখের কোনে জমেছে জল। 
সুসজ্জিত তুমি আজ , চারিপাশে কত লোকজন । 
ফুলের বাগানে তুমি সেই ফুল,
যার গন্ধে শুধু আসাম নয় গোটা ভারত ছিল সুগন্ধিত।
সুরের হাত ধরে রাজপথে এসেছিল এক নাম- জুবিন গর্গ।

   শ্রদ্ধাঞ্জলি

। সুজিতা দাস ।

জুবিন স্যার,

আপনি চাইতেন না

কেউ কোনোদিনও

জীবন্ত শাখা থেকে

ভুল ধারণা নিক।


জুবিন গার্গ

। রাজন দাস ।

ভারতের গৌরব, অসমের সন্তান,

জুবিন গার্গ তোমার নাম,

শিল্পী জগতের উজ্জ্বল নক্ষত্র,

তুমি ছিলে কত মহান।

পুরো কবিতা পড়ুন


সাগরের মতো তুমি

। চয়ন ঘোষ ।

মিশে গেছো সাগরের মাঝে, হে মহানায়ক,

তুমিও ছিলে সাগরের মতো— অসীম, গভীর, এক বিশাল।

নীরব ঢেউয়ের ভাঁজে তব অনন্ত গান বাজে,

তুমি ছিলে নির্ভীক জোয়ার, তুমি ছিলে দুর্বার প্রাণ।

পুরো কবিতা পড়ুন


তুমি রবে অমর -অনন্ত 

। রাহুল দাস।

হে অমর শিল্পী 

তুমি রবে নীরবে,

চিরদিন সবার অন্তরে ...

নানা ভাষায় গেয়ে  গান

স্নেহ ভালোবাসার  বন্ধনে 

জড়িয়েছো সবার প্রাণ।

পুরো কবিতা পড়ুন


আমাদের প্রিয় জুবিন দা

। অপর্ণা কুমার ।

হারিয়ে গেলেন

আমাদের প্রিয় কণ্ঠশিল্পী জুবিন দা।

কিন্তু আজও তিনি রয়ে গেছেন আমাদের হৃদয়ে।

পুরো কবিতা পড়ুন


   অসমবাসীর হৃদয়ে জুবিন দা

               । মাধুরী দাস ।

যে সুরে ভরে ওঠে মন, আজ সে সুরই নিঃশব্দ,
তবু প্রতিধ্বনিতে বাজে তোমার অমর কণ্ঠ।
তুমি গান গাইলে, নিস্তব্ধ রাতও জেগে ওঠে,
অশ্রুঝরা মনও খুঁজে পায় শান্তির আলো।
পুরো কবিতা পড়ুন


রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

প্রতাপ : অনলাইন-৩১

হতেম যদি মানুষ

     । পুষ্পিতা দাস ।

- ও আপনি?
- কতটুকু লাগবে?
- এইতো, কাটার পর দেড়-দুকেজি হলেই হবে।
-ঠিক আছে। রেডি করে রাখছি। আপনার বাকী কাজ সেরে একটু দূরে দাঁড়াবেন। আমরা আপনার হাতে দিয়ে আসব।   পুরো গদ্যটি পড়ুন

লুকোচুরি

। সুজিতা দাস ।

তুমি কি 

গাছের আড়ালে,

মেঘের আড়ালে,

শান্ত, স্নিগ্ধ জোছনায়

শীতল ছায়ার চেহারা নিয়ে লুকিয়ে আছো?

 

        নিয়তি 

    । নীলাদ্রি ভট্টাচার্য ।

অন্তিম লগ্নে মনে হলো

দূরত্বে তুমি একা

এক ব্যাকুল রক্ত ঘুর্ণিতে তুমি নতমস্তক 


যা আসছে মনে

। অঞ্জলি দে নন্দী, মম ।

ভিয়েতনামের বিমানবন্দরে রয়েছি।

মুম্বাই যাব, অপেক্ষা করছি।

এলাম বালি, ইন্দোনেশিয়া থেকে।

বেশ কিছুটা ক্লান্তও হয়েছি।

সেই সকাল থেকে উড়োজাহাজে চড়ছি।


   প্রিয় বান্ধবীরা

       । রাখী দাস ।

প্রথমে বলি একটি মেয়ে

নামটি তার প্রিয়াংকা,

দেখতে যত শান্ত-শিষ্ট 

তবুও মনে আশঙ্কা।।

পুরো কবিতাটি পড়ুন

রবিবার, ৩০ মার্চ, ২০২৫

প্রতাপ : অনলাইন-২২


 রুপময়ী চাতলার গ্রামের সৌন্দর্য

। সুজিতা দাস ।

    সবার কাছেই তাদের গ্রাম খুব সুন্দর ও আকর্ষণীয় একটি জায়গা । তেমনি আমাদের কাছে আমাদের গ্রাম খুবই আকর্ষণীয়। তার একটা কারণও আছে বটে। আমাদের হাওরের গ্রামগুলো অন্য গ্রামের থেকে একটু ভিন্ন। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভুমি তো বটেই,তার ওপর আমাদের গ্রামে এখন অবধি লাকড়ির চুলা প্রচলিত আছে।  পুরো লেখাটি পড়ুন ❤



  থালা হাতে নিরন্ন আমি

  । বিশ্বজিৎ মানিক ।

  সানাইয়ের সুর শুনে আমি

  বিয়ে বাড়িতে বসে আছি ত্রিভুজকোণে,

  টিকটিক সময় থেমে নেই

  অথচ আমার ক্ষুধা মরে গেছে ভীষণ ক্ষুধায়।

পুরো কবিতাটি পড়ুন ❤



অনন্ত কথামালা 

। অনন্যা ভট্টাচার্য ।

 তুমি দুঃখ 

 আমার অনভ্যাসের সুখ 

আমার একান্ত হারানো দিনের নীরবতা

আমার অনাগত ভবিষ্যতের যাপনকথা।

পুরো কবিতাটি পড়ুন ❤



  ভালোবাসার জলছবি 

  । ড. অর্পিতা দাস ।

  দিন দিন ফ্যাকাসে হচ্ছে ভালোবাসার রং,

  গোলাপও আজ রং পাল্টে

  ক্যাকটাসে রূপ নেয়।

  হৃদয়ের স্পর্শের অনুভূতি অনুধাবনের,

  আজ সময় যে অতি অল্প,

  পুরো কবিতাটি পড়ুন ❤



বিশ্বপ্ৰেম

। যোগেন্দ্র চন্দ্র দাস ।

বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যার ক্ষেত্রে প্রভূত অগ্রগতির ফলে প্রকৃতির উপর আধিপত্য বিস্তার করতে মানব জাতি আজ অনেকাংশেই সক্ষম। সমগ্র জড় বস্তুজগত যেন তার দৃষ্টি, জ্ঞান ও উপলব্ধির পরিধিতে চলে আসছে। বিশ্বব্যাপী নানাবিধ চিন্তা স্রোতের সাথে সম্মিলন সংমিশ্রণ বর্তমানে অতি সাধারণ এক প্রাত্যহিক ব্যাপার, যার সম্পূর্ণ কৃতিত্ব বিজ্ঞান প্রযুক্তিরই প্রাপ্য।  পুরো লেখাটি পড়ুন ❤

শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

প্রতাপ : অনলাইন-১৩


  তুমি চলে গেলে এক অজানা ঠিকানায় ...

            । গোপেন দাস ।

  তুমি চলে গেলে অনেক দূরে

  থাকালেনা একবারও ফিরে

  দূরে এক অজানা ঠিকানায়

  আমাদের সবাইকে ফেলে 

পুরো কবিতা পড়ুন ] ❤   



খালি মাঠ'টা
। নমিতা আচার্য্য ।

ঐ মাঠ'টা ডাকছে কেমন

বিকেল আর ভোরে, 

আমার ক্রোড়ে আঁচল পাতা

রয়েছে তোদের তরে;



  পথ যদি হারাই 

    । প্রদীপ চন্দ্র দাস ।

  পথ যদি হারাই

          আমি পথ যদি হারাই 

  দিও শক্তি তোমায় 

               যেন না ভুলে যাই।

  [ পুরো কবিতা পড়ুন ] ❤



            বৈষম্য

          । রঞ্জন কুমার বণিক ।

সদ্য ভূমিষ্ঠ শিশুর ঊর্ধ্বপানে মুষ্ঠিবদ্ধ হাত,
মুদ্রিত নেত্রে ক্রন্দনের রোল,
নাড়ি কাটায় মাত্র সামান্য সময়ের তফাৎ,
বাইরে লিঙ্গ নিয়ে ইতিমধ্যেই শোরগোল ।
শিশুটি এখনও পায়নি জন্মদাত্রী মাতৃক্রোড়,
বেদনায় কাতর মায়ের ফেরেনি এখনও হুশ,



একটি কালো মেয়ের গল্প  

 । সুজিতা দাস ।

 মেয়েটি কালো। গায়ের রং ময়লা। একমাত্র কালোর জন্যই বাড়িতে কদর কম। তিন বোন ওরা। তিন বোনের মধ্যে বড়ো এবং ছোটটি বেশ ফুটফুটে সুন্দরী হয়েছে। মাঝখান থেকে মেজটি কেন যে কালো হলো ভাবা যায় না। মানুষ সুন্দরের পূজারী। সুন্দরকে সবাই ভালোবেসে কাছে পেতে চায়। আধঘন্টা বসে গল্পও করতে ভালোবাসে। সে আপন হোক বা পর, সবার সুন্দরের দিকেই নজর।  পুরো গল্প পড়ুন ] ❤

রবিবার, ১৯ মে, ২০২৪

প্রতাপ : অনলাইন-৬

    আমাদের গল্প কবিতা গানে ছবিতে নৃত্যে নিত্যদিনের আলাপচারিতায় ধ্বনিত হোক এই অঙ্গীকার "উনিশ আত্মপরিচয় আমার" 

- শৈলেন দাস


         উনিশের একাদশ

        । সুরজ শুক্লবৈদ্য ।

উনিশো একষট্টির সেই উনিশে মে,
নিশি কেটে রবি যেন উদিল থেমে,
'বাংলা' নিয়ে মাতামাতি লাগিল যখন
প্রতিবাদের সাহায্য নিতে হলো তখন,
চারিদিক ক্ষোভ সহ শুধু অনশন—


আমি বাংলাকে ভালোবাসি

      । সুজিতা দাস ।

বাংলা আমার প্রথম ভাষা
শিখেছি মায়ের কাছে ....
আমি বাংলায় হাঁসি বাংলায় কাঁদি
বাঁচি আমি বাংলাকেই ভালোবেসে
পুরো কবিতাটি পড়ুন 

 

মাতৃভাষার আত্মা দর্শনে এক খোঁজ

। অসিত চক্রবর্তী ।

    জানি, বলে লাভ নেই। লিখে লাভ নেই। যা লিখবো বা বলবো, তাতো সবার জানা। চুপ করে কিল হজম করছেন সবাই। কারণ, অভিযুক্ত তো নিজেই। আসামে বাংলার সর্বনাশ করছি আমরাই।

   উনিশে মে'র আত্মবলিদানের‌ লক্ষ্যবিন্দু ছিল  মাতৃভাষা বাংলায় শিক্ষার অধিকার প্রতিষ্ঠা। সেটা পেতে গিয়ে রক্ত দিতে হল। বরাকে সরকারি ভাষা পেল বাংলা। আমরা কি মাতৃভাষা বাংলায় পড়াচ্ছি সন্তানদের? আমরা কি মাতৃভাষা বাংলাকে বরাকে অফিসিয়াল ল্যাঙ্গুইজ হিসাবে ব্যবহার করছি? এটাই লাখ টাকার প্রশ্ন। আসামে বাংলার প্রাণভোমরা লুকিয়ে আছে এই প্রশ্নেই।   পুরোটা পড়ুন ❤


     ভাষার চেতনা

       । শর্মি দে ।

নতুন করে জেগে উঠলো 'কবির শহর'...
নিভৃত শব্দে ফুঁসছে কলম, 
কবে শুনবে "ওরা" ভাষার আর্তনাদ 
কেন আজও জ্বলে ওঠে এগারো শহিদের
রক্তমাখা বিশ্বাস?
কেন ওরা দেখতে পায় না---
পুরো কবিতাটি পড়ুন 


উনিশে মে

। অভিজিৎ পাল ।


উনিশ আমার জাতিসত্তা, অহং
রক্তমাখা লাল, 
উনিশে আমি শহীদ বাঙালি
শচীন্দ্র, কানাইলাল। 
উনিশ আমার স্টেশন চত্বর
শোকের রক্তবন্যা,

বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০২৪

প্রতাপ : অনলাইন-০২

বাংলা সাহিত্য অনেক দূর এগিয়ে গেলেও আমরা শুরু করেছি আমাদের নিজস্ব অবস্থান থেকে। ভালো লাগলে উৎসাহ দেবেন অন্যথায় এড়িয়ে যাবেন। এই সংখ্যায় কেউ জীবনে প্রথমবারের মতো কলম ধরেছেন তো কেউ প্রতাপ এ প্রথম লিখেছেন।

সবাই শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই সামান্য প্রয়াসকে। - শৈলেন দাস


পথহারা পথিক 

 । রাহুল দাস ।

পথহারা পথিক আমি
নেই কোনো ঠিকানা।
উদ্দেশ্যে বিহীন পথে
আমার অবাধ আনাগোনা।

পুরো কবিতা পড়ুন ✔✔


আমার অতীতে বসন্ত ...

। সুচরিতা দাস ।

আমার অতীতের রং ধূসর, 
সমস্ত মলিনতার আস্তরণে বিবর্ণ, ফানসে। 
আমার অতীতে কোনোদিন দোল উৎসব আসেনি, 
কে জানে কখনও হয়তো বসন্ত এসে চলেও গেছে! 

 

অপরূপা নববর্ষ

। শুভ্রাংশু নাথ মজুমদার ।

নববর্ষ, তুমি তখনই হর্ষ।
যখন দাও জ্ঞানের স্পর্শ।।
নববর্ষ, তুমি তখনই বিমর্ষ।
থাকে না যখন হৃদয়ের স্পর্শ।।
 

পুরনো স্মৃতি

। সুজিতা দাস ।

অনেক পুরনো স্মৃতি
আজ অবধি মনে পড়ে
হৃদয়ে বাজে
তোমার মধুর কন্ঠ -



পাখির মাঝরাত

। সুরজ শুক্লবৈদ্য ।

কখন ডুবে গেল বেলা;
কিন্তু পাখির চিকির-মিকির,
অন্ধকারেও সেই শব্দধ্বনি,
ক্লান্ত শরীর গাছের আগায়


এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...