রঞ্জন কুমার বণিকসদ্য ভূমিষ্ঠ শিশুর ঊর্ধ্বপানে মুষ্ঠিবদ্ধ হাত,মুদ্রিত নেত্রে ক্রন্দনের রোল,নাড়ি কাটায় মাত্র সামান্য সময়ের তফাৎ,বাইরে লিঙ্গ নিয়ে ইতিমধ্যেই শোরগোল।শিশুটি এখনও পায়নি জন্মদাত্রী মাতৃক্রোড়,বেদনায় কাতর মায়ের ফেরেনি এখনও হুশ,কখনো কেহ তো ছিল না এত ক্রূর!মাতৃজঠরে যখন, ছিল সমর্থন নিরঙ্কুশ!মায়ের গর্ভে যদি সবারই হয় স্থান,আয়োজন সমারোহে যখন এত আনুষ্ঠানিক আচার,তবে কেন শিশুটি পাবেনা পৃথিবীতে সংস্থান?নর নারীর সমানাধিকারের যুগে এ কেমন বিচার?ধনের দেবী লক্ষী, জ্ঞানের দেবী সরস্বতী,শক্তির দেবী দুর্গা, সেই তো নারীকেই পূজি।তবে নর নারীর বৈষম্যে কেন টানা হবে না ইতি?আসুন, ভ্রুণে আর ভূমিষ্ঠ শিশুটে যেন লিঙ্গ না খুঁজি।
বৈষম্য
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
শৈলেন দাস ও প্রতাপ : সময়ের প্রত্যুত্তর । মানসী সিনহা । হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদ...
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
বছরের নতুন প্রভাতে ‘প্রতাপ’-এর শুভানুধ্যায়ী, পাঠক ও লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সৃজনের পথ, শব্দ...
-
। চন্দ্রিমা দত্ত । আজ দেরীতে লিখছি একটি আনন্দ খবর- গত ১৭মে, রবিবার সকাল ১১টায় সকলের পরিচিত 'প্রতাপ' সাহিত্য পত্রিকার ১৯তম সংখ্যার উ...
-
আমার বাংলা ভাষা । রূপালী দাস । আমাদের এই মাতৃভাষার জন্যে যারা দিয়ে গেছেন প্রাণ, তাদের আমি জড়ো করে হাত, জানাই কোটি প্রণাম। পুরো কবিতাটি প...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন