শনিবার, ২৪ আগস্ট, ২০২৪

নতুন দিগন্ত

 


। কুসুম কলিতা ।


বুকের মাঝে মৃদু ছন্দে আঘাত করে যায়,

বাতাসে ভাসে মহানন্দে সুর শুনতে পায়।


প্রকৃতি ডাকে সাড়া বিশ্বে খুশি ছড়িয়ে পড়ে,

মনের মধ্যে রয়েছে ইচ্ছে আনন্দ যেন ভরে।


নানান রকম ফুলের গন্ধ হৃদয় করে জয়,

মৌমাছি অলি হয়েছে অন্ধ ফুলের লাগে ভয়।


পাখির গানে আনে আনন্দ মন ভালো লাগে,

অপূর্ব শোভা রূপে স্বাচ্ছন্দ্য হৃদি মাঝে জাগে।


নীল আকাশে অসীম অনন্ত মেঘ উড়ে গেলো ,

হৃদয় জুড়ে নতুন দিগন্ত রবি আলো দিলো।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...