। মানসী সিনহা ।
হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদক শৈলেন দাস। খুব অমায়িক অথচ দৃঢ়, নম্র অথচ দৃষ্টিতে অবিচল প্রখরতা, অচঞ্চল অথচ ভীষণ উদ্যমী সেই ছেলেটি আজ প্রতিষ্ঠিত কবি, সাহিত্যিক, সম্পাদক ও সমাজের প্রতি দায়বদ্ধ পরিণত ব্যক্তি। পুরো লেখাটি পড়ুন
। নবনীতা দে ।
আমাদের নর্থইস্ট, আমাদের আসাম। সৃষ্টি হয়েছে অপূর্ব প্রাকৃতিক মাধুর্যে। রয়েছে নানাবিধ গাছপালা এবং নানা প্রজাতির জীবজন্তু। ঘুরে বেড়ায় নানা ধরনের পতঙ্গ এবং নানা রকম পাখি। তাদের নিয়ে তৈরি হয়ে আছে আমাদের মতো ভ্রমণপ্রিয় মানুষের ঘুরে বেড়ানোর মতো অসংখ্য স্থান। যেখানে প্রকৃতি যেন আঁচল বিছিয়ে আছেন আমাদেরকে আমন্ত্রণের উদ্দেশ্যে। এক অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার কলকল শব্দ ও পাখিদের কোলাহলে যেন প্রকৃতি এক বিস্ময়কর উজ্জ্বল শোভা। ঠিক এমনই একটি স্থান হলো গড়চুক এ পামহি। পুরো লেখাটি পড়ুন
। কাত্যায়নী দত্ত চৌধুরী ।
বেশ কিছু সম্পর্ক গুছিয়ে রাখাছিলো ধবধবে সাদা টেবিলে,
রোজ ধুলো ঝেড়ে দিতাম, সাজিয়ে নিতাম তাজা ফুল।
পাশের জানালায় শীতল হাওয়া ছুঁয়ে যেতো,
ইচ্ছাধীন, সহজিয়া জীবন,
এমনটাই ভেবেছিলাম। পুরো কবিতাটি পড়ুন
। রাখু মালাকার ।
অন্ধকারের পথে কেন
হারাবে তরুণ প্রাণ?
চোখের ভেতর স্বপ্ন জ্বালো,
ভাঙুক বিষের টান।
। রূপঙ্কর দাস ।
সবাই যখন ছুটছে কোথাও,
আমি একটু ধীরে চলি,
অন্যের মতো হতে নয়,
নিজের মতোই হতে চাই খালি।






কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন