। রাখু মালাকার ।
অন্ধকারের পথে কেন
হারাবে তরুণ প্রাণ?
চোখের ভেতর স্বপ্ন জ্বালো,
ভাঙুক বিষের টান।
যে হাতে আজ বই ওঠে,
সে হাত গড়ুক দেশ,
নেশার কাছে হার নয় আর,
স্বপ্ন হোক অবশেষ।
ধুলোমাখা পথের বুকে
হাজার পায়ের ধ্বনি,
আলোর দিকে এগিয়ে চলে
নতুন দিনের বাণী।
কেউ যেন আর নেশার কাছে
বন্ধক না দেয় জীবন,
সচেতনতার আলো জ্বেলে
জাগুক নতুন প্রজন্ম।
নেশা নয়, শিক্ষা হোক,
নেশা নয়, হোক কর্ম,
যুবশক্তির জাগরণে
বদলে যাক সমাজের মর্ম।
আজকের এই পদযাত্রা
শুধু পথচলা নয়,
আগামীর সুন্দর দিনের
স্বপ্ন বোনার সময়।
হাতে হাত, কাঁধে কাঁধ,
একসুরে উঠুক গান,
নেশামুক্ত আগামী গড়ার
এটাই হোক অঙ্গীকার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন