ভালবাসা মানে শুধু কাছে থাকা নয়,ভালবাসা মানে দূরত্বের মাঝেও স্পর্শ করা।
রঙের মিশ্রণ বলে দেয়—
ভালবাসা কখনো শুধু সুখ নয়,
তার মধ্যে থাকে কষ্ট, অভিমান, আশা ও ক্ষমা।
- জ্যোতি বসু দে
ফাল্গুন
। চন্দ্রিমা দত্ত ।
ঝরাপাতার পথে পদশব্দ উঠলে
বুঝি- পরিচিত পদধ্বনি-
উদাস বাতাসে
কুহু ডেকে ওঠে যদি
পুরো কবিতা পড়ুন
তোমার উপস্থিতি
। টিংকুরঞ্জন দাস ।
তুমি কাছে আসলেই
ফিরে যাই যৌবনের সেই টুকরো সময়ের কাছে
যারা আমাকে রক্তাক্ত করতে চেয়ে
নিজেরাই চলে গেছে অজ্ঞাতবাসে।
পুরো কবিতা পড়ুন
এক অজানা প্রেম
। সুরঞ্জীৎ নমঃশূদ্র ।
জানি না কবে, কোথায় দেখেছি তোমায়,
তোমায় দেখার পর নিজেকে জেনেছি নতুনভাবে।
তোমার রূপে মুগ্ধ হয়েছি আমি,
তোমার চোখে ডুবেছি আমি।।
পুরো কবিতা পড়ুন
অদৃশ্য স্পর্শ
। প্রতীমরাজ ভট্টাচার্য ।
তুমি কাছে এলে শব্দেরা চুপ করে যায়,
মনে হয়—নীরবতাই আজ সবচেয়ে বড় কবিতা।
তোমার চোখে চোখ রাখলে
সময় নিজেই নিজের কাঁটা ভেঙে ফেলে।
অচেনা অনুভূতি
। পুষ্পিতা দাস ।
ইউনিভার্সিটি থেকে বেরিয়ে বাসস্ট্যান্ডের দিকে হেঁটে চলেছে তিতাস আর তন্ময় সাড়ে তিনটের বাস ধরবে বলে। আজ ওদের সঙ্গে আর কেউ নেই। ক্যাম্পাস ইন্টারভিউর পরই তাড়াহুড়ো করে বেরিয়ে আসছিল তিতাস। আজ তাঁর অন্য কোনো দিকে নজর নেই। নিজের দিকেও না। আজ সে নিজের মধ্যেই নেই যে। বাকি দিনগুলিতে সে নিজে ডেকে ডেকে সবাইকে নিয়ে তবেই বাস ধরতে যায়। কিন্তু আজ তাকে এভাবে বেরিয়ে আসতে দেখে তন্ময় ও তার সঙ্গে চলে আসলো। সে বুঝতে পারছিল তিতাসের কিচ্ছু একটা হয়েছে। পুরো গল্প পড়ুন