। সুমঙ্গল দাস ।
হায়, হ্যালো! কী হলো?
খবর কী তোর, অতীত-প্রথা?
বলিসনি তুই,
সমাজটা আজ যা ইচ্ছে তা।
কিরে বর্তমান,
তুই তো আছিস তোরই মতো।
আর বলিসনি তুই,
বাস্তব আমি, দেখাই কত।
বল তো, অতীত,
তুই তো চেয়েছিলে দ্রুত গতি।
হ্যাঁ রে, বর্তমান, চলার পথে চাই
শুধু তোর উন্নতি।
হা-হা-হা-হা! আমি যেমন আছি,
তেমনই থাকব।
এটাই তো বাস্তব।
চলতে চলতে ভবিষ্যৎ ধরব।
আমি দেখাই কত স্বপ্ন,
তোর ছিল। বর্তমানে আমি
চিন্তা করে দেখ, এটাই ধারা,
ভবিষ্যৎ লক্ষ্যে দ্রুতগামী।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন