। প্রদীপ চন্দ্র দাস ।
চলো, চলো, চলো রে ভাই,
সবাই মিলে এগিয়ে যাই।
দুর্বলতা দূর করে
চেতনাকে চলো জাগাই।
কিসের চিন্তা, কিসের ভয়?
মোদের আছে অটল নিশ্চয়।
পরমপিতা মোদের সাথী,
বিশ্ব মোরা করব জয়।
আত্মবিশ্বাস রেখে মনে,
সামনে চলো এগিয়ে যাই।
হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই,
মোরা যে সব ভাই ভাই।
একই ঈশ্বর, একই গড,
একই খোদার সন্তান ভাই।
প্রেম, একতা, বন্ধুভাব নিয়ে
নতুন বিশ্ব চলো বানাই।
আসুক যত বাধাবিঘ্ন,
করব তত মোদের সমর্থ।
পিছন ফিরে থাকব না তো,
সামনে মোরা এগিয়ে যাব।
এগিয়ে চলার মন্ত্র নিয়ে
লক্ষ্যে মোরা পৌঁছে যাই।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন