শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

প্রতাপ : অনলাইন-৬১

                      মলাট 

        । সুস্মিতা দাস চৌধুরী ।

বইটি হারায়, মলাট রয় ,স্মৃতি রয় জুড়ে ,
হারানো দিনের গল্পগুলো আসে ফিরে ফিরে।
পাতা নেই শব্দ নেই, নেই সে চেনা ঘ্রাণ,
তবুও মলাট ছুঁয়ে জাগে কত স্মৃতির টান।



         না রঙহীন

     । রূপঙ্কর দাস ।

নীরব রাতে একলা বসে,

হাজার কথা যায় যে ভেসে।

হাসির আড়ালে লুকানো ব্যথা,

কেউ বোঝে না মনের কথা।

পুরো কবিতাটি পড়ুন


               উজ্জ্বল নক্ষত্র

             । চান্দ্রেয়ী দেব ।

পারি পারি কথাটার ট্যাগে কান ঝালাপালা
না পারার অক্ষমতায় জীবন বন্দীশালা
খারাপ ভালোর উপর ভর করলে 
আঙুল দিয়ে দেখাতেই সমাজ বলে ওঠে তুমি ঠোঁটকাটা
পুরো কবিতাটি পড়ুন


                         জীবদ্দশা 

                   । মঙ্গলা দত্ত রিমি ।

যেখানে পাহাড় আর সূর্য খেলা করে রোজ মেঘের সাথে,
আমি হারিয়ে যাই আনমনে, সেই মেঘ ভেলাতে।
জানালার কার্নিশ ছুঁয়ে স্মৃতিরা জুড়ে থাকে কবিতার পাতা,
কবিতার মায়াজালে ধরা দেয় আমার কাব্যকথা।


স্মৃতি সতেজ করা এক যাত্রার রাত

। শৈলেন দাস ।

গত ১৯ অক্টোবর একটি স্মৃতি সতেজ করা রাত কাটিয়ে এলাম 'আশ্রম রোড গণনাট্য সংস্থা'র সঙ্গে। শিলচর শহর থেকে সামান্য দূরে খাসপুরের ঐতিহাসিক ডিমাসা রাজবাড়ির পাশে শিবরবন্দ বাগান দুর্গাপূজা কমিটির আমন্ত্রণে যাত্রানুষ্ঠানে অংশগ্রহণ করতে ছুটে যাই প্রখ্যাত যাত্রাশিল্পী প্রফুল্ল চন্দ্র সরকারের আহ্বানে। সঙ্গে ছিলেন শিক্ষক ও যাত্রাভিনেতা শিবেন্দ্র চন্দ্র দাস। যাত্রাপালায় অভিনয় করার জন্য আমি যাইনি। আমার ভূমিকা ছিল মঞ্চ ও গ্রিনরুমের মধ্যে সমন্বয় সাধনের দায়িত্ব পালন করা।  পুরো লেখাটি পড়ুন 

রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রতাপ : অনলাইন-৬০




               দুর্গাপূজা

          । অপর্ণা কুমার ।

দুর্গাপূজা মানেই আনন্দের গান,
মায়ের আগমনে খুশিতে ভরে ওঠে প্রাণ।

দুর্গাপূজা মানেই নতুন জামা, নতুন সাজ,
হাসি-খুশিতে কেটে যায় সকাল-সাঁঝ।

               মায়ের তরে

           । প্রমিলা দাস ।

জেনেছি মা, নররূপী নারায়ণ,
তবে কেন মানবের হয় দানবের আচরণ?
মানব হয়ে নেই মানবতা,
চারিদিকে শুধু অরাজকতা।

             সর্বহারা

       । মাম্পী দাস ।

চোখ বেয়ে যার নামছে ঝড়,

সে ঝড়কে আটকাবে কে?

অঝোরে যার ঝরে পড়ে অনর্গল,

একটি বার তাদের দেখো রে।

                                                               পুরো কবিতাটি পড়ুন


প্রতিফলন

। নবনীতা দে ।

দামিনী ম্যানেজমেন্ট বিভাগের স্টুডেন্ট। ভালোবাসে এক স্বাধীন জীবন। বড় হয়েছে মা-বাবার সঙ্গে বেশ বিলাসিতার মধ্যে। পড়াশোনায় মনোযোগী, নাচ, গান ও বিভিন্ন বিভাগে পারদর্শী। বেছে নিয়েছে তার মনমতো বিষয় অর্থনীতি। সুনামের সঙ্গে কৃতিত্ব অর্জন করেছে। এর পর ম্যানেজমেন্ট। ভালো চাকরি পাবে, ভালো উপার্জন হবে, দেশের বাইরে বেড়াতে যাবে মা-বাবার সাথে, এই সকল গল্পের মাঝে মাঝে সকলে মিলে ভালো সময় পার হয়। আবার কোনো সময় বন্ধুদের গল্পও হয়। কোথায়, কখন, কাদের সাথে আড্ডা হচ্ছে, সব কথাই যেন মায়ের সঙ্গে চলে।  পুরো গল্পটি পড়ুন

      সেই নষ্ট মেয়েটি

      । শৈলেন দাস ।

শহরের ব্যস্ততম ফুটপাতে
অফিস ফেরত আর পাঁচটা মেয়ের মতোই
দাঁড়াত সে ভিড় থেকে একটু তফাতে।
সন্ধ্যার এই সময়টায়
কোন দামী গাড়ির জানালার
কালো কাঁচ অর্ধেকটা নামলেই
চটপট উঠে পড়তো সে
দাম দর হত গাড়িতে বসে।

সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী ।

গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাবনা, যা আমাদের নিয়ে যেতে পারে মন যেখানে নিয়ে যেতে চায়। আর এখানেই গল্পের সার্থকতা, যে গল্প শুধু গল্প নয়, সে আমাদের জীবনের অবিচ্ছিন্ন কিছু অংশ, কিছু ছিঁড়ে ফেলা পাতা আর কিছু ভুলে যাওয়া ক্ষত।

রবিবার সকালে কবি, সাহিত্যিক, কলেজ বন্ধু শৈলেন দাস ঘরে পৌঁছে দিয়ে গেলেন ‘প্রতাপ’-এর উপহার, সঙ্গে তাঁর সদ্য প্রকাশিত গল্পের বই ‘শুধু গল্প নয়’। না, তাঁকে কোনো লৌকিকতা করে ধন্যবাদ জানানোর বিশেষ ইচ্ছে নেই। বইটি হাতে পেয়ে যে একরাশ আনন্দ হয়েছে, তা নিজস্ব ভাষায় নিজের কলমে লিখে দিলে হয়তো সাহিত্যিককে ধন্যবাদ জ্ঞাপন সার্থক হবে।


যা বলছিলাম, ‘শুধু গল্প নয়’ আসলেই শুধু গল্প নয়। আমি যদিও গল্প লিখতে পারি না, তাও মাঝে মাঝে ভাবি, আমরা এই যে এত এত মানুষ, প্রত্যেকের জীবনকথা, দিনের এক একটা টুকরো, ঘটনা ও পরিঘটনা, বাস্তব বা কাল্পনিক, সব মিলিয়ে তো কত কত গল্প হতে পারে! সামান্য বিষয়বস্তু নিয়ে কখনো গল্প সৃষ্টি হয় এবং সে গল্প যদি কলমের ছোঁয়ায় প্রাণ পেয়ে যায়, তখন সে শুধু গল্প থাকে না, আমাদের মানসিক আলোড়নে ও অবচেতন মনে তার প্রভাব মুক্ত হয়। সাহিত্যিক বন্ধু ঠিক সেভাবেই গল্প বনাম বাস্তব চিত্রায়ণ ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন তাঁর সহজ, সাবলীল লেখনকৌশল অবলম্বনে।

গল্পকার বন্ধু লিখেছেন, ‘মানুষের জীবনে কিছু সম্পর্ক এমন হয়, যেগুলির কোনো নাম থাকে না।’ কথাটা নিতান্ত বাস্তব ও আমাদের সকলের জীবনেই এমন অনেক সম্পর্ক আছে বা থাকবে। মানুষ সামাজিক প্রাণী। যেহেতু সে সমাজব্যবস্থার এক বিশেষ অঙ্গ, তাকে নিত্যদিন বিভিন্ন মানুষের সংযোগে আসতে হয়, ঘরে-বাইরে, বাজারে-হাটে, কর্মস্থলে বা অন্য কোথাও। এমন সংযোগে আসতে গিয়ে অনেক সময় কোনো পরিস্থিতি মনে দাগ কেটে যায়, কোনো মানুষকে এক দিনের পরিচয়েও আমরা ভুলতে পারি না, বা বহুদিনের সান্নিধ্যেও কেউ মনের কাছাকাছি আসতে পারে না। এমন অনেক সম্পর্কের সরলতা বিভিন্ন বিরল আবহে এসে হারিয়ে যায়, অথচ তার প্রতিবিম্ব মনের গভীর গহনে চুপ মেরে বসে থাকে, শুধু একাকী মনের এক অতৃপ্ত বাসনার মতো, হঠাৎ আসা এক ঝড়ো হাওয়ার মতো কখনো নড়েচড়ে বসে। তখন গল্প শুধু গল্প থাকে না, আমাদের মস্তিষ্কের জটিল রসায়নের প্রভাবে প্রেম, বিরহ, গ্রহণ কিংবা প্রত্যাখ্যান, একাকিত্ব কিংবা বন্ধুত্ব, বিবিধ ভাব ও বোধের জন্ম দেয়। গল্পকারের প্রতিটি গল্প এমন এক-এক মানসিক বোধের প্রদর্শন করেছে ও তার পরিপ্রেক্ষিত অবস্থান ও বিষয়বস্তুর যথার্থ আবেদন প্রতিষ্ঠিত করেছে। এমন কলম চলতে থাকুক, গল্পের সত্যতা ও নিত্যতা প্রচার ও প্রসার হতে থাকুক, এমন কামনা রইল। সকল পাঠকগণকে জানাই আগাম শারদ শুভেচ্ছা, শ্রদ্ধা, প্রীতি ও ভালোবাসা।

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...