মলাট


            । সুস্মিতা দাস চৌধুরী ।

বইটি হারায়, মলাট রয় ,স্মৃতি রয় জুড়ে ,
হারানো দিনের গল্পগুলো আসে ফিরে ফিরে।
পাতা নেই শব্দ নেই, নেই সে চেনা ঘ্রাণ,
তবুও মলাট ছুঁয়ে জাগে কত স্মৃতির টান।

অভিমানী মনটা আমার মলাট টাকে চায়, 
নীরবতার ভাষা বুঝে চোখের জল ঝরায় ।

বইটি নেই, তবু যেন শেষ হয়নি গল্প, 
মলাট জুড়ে স্মৃতিরা আজ জাগায় অনুভব অল্প। 
হারানো বই ফিরবে না আর, স্মৃতি রবে ঘিরে, 
 মলাটটুকু আগলে রাখি বুকের গভীর নীড়ে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...