। প্রমিলা দাস ।
জেনেছি মা, নররূপী নারায়ণ,
তবে কেন মানবের হয় দানবের আচরণ?
মানব হয়ে নেই মানবতা,
চারিদিকে শুধু অরাজকতা।
মাগো, তুমি কাকে বধিবে বলো না,
আজ যারা লাঞ্ছিত, বঞ্চিত,
তাদের জীবনে শুধু জোটে দুঃখ-বেদনা।
করেছে যারা প্রতি ক্ষণে ক্ষণে
হাজার ছলনা,
তুমি করো না আর মাগো মার্জনা।
তুমি আসো মা এ জগতে
একতার বীজ বপন করিতে।
সুখের আশায় পূজি না তোমায় শান্তিবিহনে,
তুষের অনলে পুড়িতে চাই না মা,
প্রয়োজনে পুড়িব মা দাবানলে।
মানুষের মাঝে রয়েছে কিছু মহাপুরুষ,
আবার তার মধ্যে রয়েছে অগণন অমানুষ।
জাগিয়ে দাও তাদের মাঝে মানবত্ব,
প্রেমানন্দে সবার মনমন্দিরে নিত্য হবে পূজিত।
কেন আসবে বর্ষে একবার?
রবে চির এ যে তব মায়া, তব সংসার।
ঘুচে যাক মানবের এ হাহাকার,
দূর করো মা এ অন্ধকার, মিনতি সবার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন