দুর্গাপূজা

          । অপর্ণা কুমার ।

দুর্গাপূজা মানেই আনন্দের গান,
মায়ের আগমনে খুশিতে ভরে ওঠে প্রাণ।

দুর্গাপূজা মানেই নতুন জামা, নতুন সাজ,
হাসি-খুশিতে কেটে যায় সকাল-সাঁঝ।

মণ্ডপে মণ্ডপে ঠাকুর দেখা,
রঙিন আলোয় শহর যেন স্বপ্নে মাখা।

সপ্তমীর ঢাকে বাজে আগমনী সুর,
মায়ের আগমনে আনন্দ ছড়ায় বহুদূর।

অষ্টমীর অঞ্জলিতে ভক্তি ভরে মন,
মায়ের আশিসে পবিত্র হয় প্রতিটি ক্ষণ।

নবমীর রাতে আনন্দের মেলা,
হাসি-গল্পে কাটে সবার বেলা।

বিদায়বেলায় চোখে নামে অশ্রুধারা,
আবার আসার আশায় মন যে দিশেহারা।

বিজয়ার প্রণাম জানাই ভালোবাসা দিয়ে,
আবার এসো মা দুর্গা, এসো বছর ঘুরে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...