সর্বহারা

প্রতাপ : অনলাইন-৬০

       । মাম্পী দাস ।

চোখ বেয়ে যার নামছে ঝড়,

সে ঝড়কে আটকাবে কে?

অঝোরে যার ঝরে পড়ে অনর্গল,

একটি বার তাদের দেখো রে।


জাঁকজমকে উন্মাদ কেউ,

কেউ কান্না করছে অনর্গল।

কোথাও উৎসবে মেতে উঠেছে,

আবার কোথাও অনাহারের আদল।


চার দেওয়ালের আড়ালে আজ,

কাকে করছো সন্তুষ্টি?

কুকুরের সাথে লড়ছে যে,

তাদের প্রতি দাও দৃষ্টি।


আছে যার ভরি ভরি,

সে বলে আরও চাই।

শূন্য থলি নিয়ে ঘরে ফেরে যে,

তাদের কথা বলে কে?


দিশাহীন কচিকাঁচা,

অবোধ সর্বদা তারা।

ঘরগার্হস্থ্যহারা,

তাদের কথা শুনে কে?

তারা যে সর্বহারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

‘শুধু গল্প নয়’ : আসলেই শুধু গল্প নয়

। কাত্যায়নী দত্ত চৌধুরী । গল্পের মধ্যে নিহিত থাকে আমাদের সাদামাটা জীবনশৈলী, আমাদের অন্তরের অন্তর্নিহিত কথোপকথন, এক মুক্ত আকাশ, চিন্তা ও ভাব...