। শিল্পী দেব ।
হারিয়ে যাচ্ছে আমাদের সেই ছোট্টবেলার দিনগুলো, যখন বাড়িতে অতিথি এলে তাঁকে আপন করে নেওয়া ছিল স্বাভাবিক এক আনন্দ। অতিথিকে আন্তরিক অভ্যর্থনা জানানো, যতদিন সম্ভব জোর করেই রেখে দেওয়া, এই নিঃস্বার্থ আতিথেয়তাই ছিল আমাদের সংস্কৃতির অমূল্য সম্পদ। আজকের ব্যস্ত জীবনে সেই প্রথা যেন ধীরে ধীরে বিলুপ্তির পথে।
তবুও, মাঝেমধ্যে যদি কোনো নিকটাত্মীয় এসে পড়েন, আর আমরা নিজেদের মতো করে তাঁকে এক-দু' রাত আটকে রাখি, তখন মনটা অদ্ভুতভাবে বদলে যায়। জীবনের একঘেয়েমি ভেঙে নতুন করে বাঁচার তাগিদ জাগে। হাসি, গল্প, স্মৃতিচারণে মানুষ আবার নিজের ভেতরের মানুষটাকে খুঁজে পায়।
এই ছোট্ট মুহূর্তগুলো শুধু আমাদেরই নয়, আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও বড় শিক্ষা হয়ে থাকে। তারা শিখতে পারে, ঘরে কেউ এলে কীভাবে তাঁকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে অন্তত এক রাত আপন করে রাখা যায়। এইভাবেই নিজের সঙ্গে সঙ্গে অন্যের মধ্যেও সুন্দরভাবে বাঁচার প্রেরণা জন্ম নেয়, আর জীবন হয়ে ওঠে আরও মানবিক, আরও উষ্ণ।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন