ঠগ

প্রতাপ : অনলাইন-৫৫

  । টিংকুরঞ্জন দাস ।

প্রেমিকা হতে পারোনি,

একটা পাখি তো হতে পারতে,

যে রোজ সকালে আমার ঘুম ভাঙাতো,

আমার জানালার শিকে এসে বসতো,

গান শোনাতো,

আর আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকতাম,

শুনে বিমোহিত হতাম সেই গান।

প্রেমিকা হতে পারোনি,

একটা গোলাপ তো হতে পারতে।

আসা-যাওয়ার পথে তোমার গন্ধ শুঁকে নিতাম,

কাছে গিয়ে বসতাম,

গায়ে হাত বুলিয়ে দিতাম,

সুযোগ পেলে পাপড়িতে ঠোঁটের ছোঁয়া দিতাম,

তবু ঝরতে দিতাম না।

প্রেমিকা হতে পারোনি,

অসীম বিস্তৃত আকাশের মতো তো হতে পারতে,

কিংবা একটা পাহাড়ের মতো দৃঢ়।

যা হতে পারোনি, আর পারবেও না কোনোদিন,

তা হতে চেয়ে কেন নিজের ক্ষতি করছো?

কেন নিজেকে অপমান করছ?

তার চেয়ে বরং যা হতে পারতে, তাই চেষ্টা করো।

আসলে আমরা সবাই কিছু না কিছু হয়ে যাই,

কিন্তু সম্পূর্ণরূপে তা হতে পারছি না।

তারপরও আপ্রাণ চেষ্টা করি,

হওয়ার ভান করি।

আর এভাবে আমরা নিজেরাই

নিজেদেরকে ঠকিয়ে যাচ্ছি,

আর ঠকিয়ে যাচ্ছি প্রিয় মানুষটিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...