এক অজানা প্রেম

প্রতাপ : অনলাইন-৪৩

। সুরঞ্জীৎ নমঃ‌শূদ্র ।

জানি না কবে, কোথায় দেখেছি তোমায়,

তোমায় দেখার পর নিজেকে জেনেছি নতুনভাবে।

তোমার রূপে মুগ্ধ হয়েছি আমি,

তোমার চোখে ডুবেছি আমি।।

তোমার ছোঁয়ায় পাগল হয়েছি আমি,

ভুলে গেছি তোমায় ছাড়া স্বপ্ন দেখতে।

তুমি মিশে গেছো আমার অন্তরে,

সর্বক্ষণ দেখি শুধুই তোমার স্নেহভরা মুখটি আমি।।

জানি না কোথায় আছো, কেমন আছো তুমি,

দেখেছি স্বপনে হৃদয় ভরে তোমায়।

তবুও মন যে চায় শুধুই তোমায়।

কি করে মনকে বুঝাই? বলে দাও তুমি!

এ মন যে শুধু তোমায় চায়,

তোমায় ছাড়া বোঝে না সে যে অন্য কিছু।

আমি যে বসে আছি তোমারই পথ চেয়ে,

এ জনমে নয়তো পর জনমে।।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...