আলোর সন্ধানে

প্রতাপ : অনলাইন-৫৯

                 । কাত্যায়নী দত্ত চৌধুরী ।

বেশ কিছু সম্পর্ক গুছিয়ে রাখাছিলো ধবধবে সাদা টেবিলে,

রোজ ধুলো ঝেড়ে দিতাম, সাজিয়ে নিতাম তাজা ফুল।

পাশের জানালায় শীতল হাওয়া ছুঁয়ে যেতো,

ইচ্ছাধীন, সহজিয়া জীবন,

এমনটাই ভেবেছিলাম।


এখন দু'পা এগিয়ে গিয়েই বুঝতে পেরেছি,

যারা পাশে ছিলো, তারাও প্রতিপক্ষ।

আমার নিন্দায় ভেসেছে জলের স্রোত,

স্মৃতি ভরাতুর।

আমি আদৃত না হয়ে নিজেই একতারা, মেঘতারা হয়ে যাই,

দুই বাহু তুলে ধরি বৈরাগীর গান।


টেবিলে এখনো তাজা ফুল, ধুলোও ঝেড়ে দিয়েছি, 

ডান পাশে থাক থাক বই, আমার অপত্য স্নেহ,

এটুকুই থাক্।


শুভেচ্ছা, উপদেশ, বাড়িয়ে দেওয়া হাত উপেক্ষা করে প্রিয়জন পেরিয়ে গেছে,

আমিও পেরিয়ে গেছি ঠিক বিপরীতে, আলোর আস্তানার দিকে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...