থালা হাতে নিরন্ন আমি

 বিশ্বজিৎ মানিক

প্রতাপ : অনলাইন-২২ ]

  । বিশ্বজিৎ মানিক ।

সানাইয়ের সুর শুনে আমি

বিয়ে বাড়িতে বসে আছি ত্রিভুজকোণে,

টিকটিক সময় থেমে নেই

অথচ আমার ক্ষুধা মরে গেছে ভীষণ ক্ষুধায়।


আয়তক্ষেত্রে ভুরিভোজ চলছে

শব্দ আসে-- হাসি, চামচের ঠোকাঠুকি;

তবুও আমার থালা শূন্য

খিদের জ্বালা কেউ বোঝে না।


উদর আজও খালি, সো সো বাতাস বয়--

ভাত রুটির গন্ধ নেই তাতে,

অনেকদিন দেখে শহরদেশ

থালা হাতে এই নিরন্ন আমিকে।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...