অপরূপা নববর্ষ

প্রতাপ : অনলাইন-০২

। শুভ্রাংশু নাথ মজুমদার ।

নববর্ষ, তুমি তখনই হর্ষ।
যখন দাও জ্ঞানের স্পর্শ।।
নববর্ষ, তুমি তখনই বিমর্ষ।
থাকে না যখন হৃদয়ের স্পর্শ।।
নববর্ষ, তুমি সদা আনন্দ বর্ষ।
তোমাতেই মোদের উৎকর্ষ।।
তোমাকে পাঠাবো বিরাট ফর্দ।
করবে কি তুমি যতার্থ।।
শুনব বলে, তোমার বার্তা।
অপেক্ষায় মোরা তৃষ্ণার্থ ।।
তোমার শুভ পদার্পণে।
গঠিত হোক সু-আদর্শ।।
সমাজে রয়েছে দুস্থ-আর্ত।
ফিরে আসুক খুশির মুহুর্ত।।
এসো নববর্ষ, এসো নববর্ষ।
নিয়ে এসো শান্তি স্পর্শ।।
বাংলা মায়ের তুমি যে গর্ব।
তুমি অপরূপা, তুমি নববর্ষ।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...