পথহারা পথিক

প্রতাপ : অনলাইন-০২

। রাহুল দাস ।

পথহারা পথিক আমি
নেই কোনো ঠিকানা।
উদ্দেশ্যে বিহীন পথে
আমার অবাধ আনাগোনা।
সময় নষ্ট করেছি অনেক
আমি দিশেহারা হয়ে।
না জেনে না বুঝে দ্রুত
এগিয়েছি বিপদের মুখে।
কি করি, কি না করি 
পাইনা বুঝে কিছু।
প্রলোভন দিয়ে 
কাজ করায় আমায় 
পাড়ার ভাই বিশু।
সবাই আমায় ঠকায় রে ভাই
সবাই করে প্রতারণা।
উদ্দেশ্যে বিহীন পথে
আমার অবাধ আনাগোনা।

৫টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...