অনন্ত কথামালা

অনন্যা ভট্টাচার্য

প্রতাপ : অনলাইন-২২ ]

। অনন্যা ভট্টাচার্য ।

 তুমি দুঃখ 

 আমার অনভ্যাসের সুখ 

আমার একান্ত হারানো দিনের নীরবতা

আমার অনাগত ভবিষ্যতের যাপনকথা।

তুমি দুঃখ 

কখনো এক সুদীর্ঘ উপন্যাস 

যার পরতে পরতে জড়িয়ে আছে

না বলা স্মৃতির আভাস।

কখনো আমার স্বপ্নভঙ্গের তীব্র যন্ত্রণা 

আবার প্রশান্তির ছোঁয়া।

তুমি দুঃখ 

যার গভীরতায় ডুবে আমিও 

ছুঁই আমার একক সত্ত্বাকে, 

তোমার স্পর্শে জাগে আমার নতুন প্রহর 

যেখানে সৃষ্টি হয় আরোও কথামালা ,

তুমি দুঃখ 

তুমি অনন্ত কথামালা 

তুমি আমার অনভ্যাসের সুখ 

জীবনের প্রতি বাঁকে

তোমায় ঘিরেই রচি জীবন-কাব্য।

২টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রান্তিক জীবন যেখানে রোদ্দুর লিখতে চায়

। চন্দ্রিমা দত্ত । অনলাইন থেকে মুদ্রিত সংস্করণ 'প্রতাপ' প্রথম খণ্ড যেদিন সম্পাদক কবি শৈলেন দাস আমার হাতে এনে দিল খুব আনন্দ হচ্ছিল আম...