নমিতা আচার্য্য
ঐ মাঠ'টা ডাকছে কেমন
বিকেল আর ভোরে,
আমার ক্রোড়ে আঁচল পাতা
রয়েছে তোদের তরে;
আমার ক্রোড়ে খেলবি তোরা
যেমন খুশি যার,
পা পিছলে পরলে পরে
আঘাত লাগে আমার।
কচি কচি ঘাসের উপর
দৌড় ঝাপটা তোদের;
খেলার মাঝে আড়ি ভাব
মজা তর্ক বিতর্কের ।
সকাল বিকাল পথ চেয়ে
এখন আমি সেকি!
আঁচল পেতে বসে থাকি
আমি যে একাকী;
পথটা তোরা ভুলে গেলি
ভুলে গেলি আমায়?
পথ চাওয়াতে কাল কাটে
কে আমাকে বোঝায়।
বুঝেনা কেউ আমার ব্যথা
কি যে কষ্ট মনে,
তোদের হাসি আমার খুশি
যখন থাকিস সনে।
কাটতো মোর দিনগুলো
তোদের পেতাম বলে,
এখন ও আমি ঠাঁই বসে
আসেনা কেউ কোলে।
গভীর রাতে স্বপ্নে তোরা
যখন থাকিস পাশে;
আনন্দ আর উল্লাসে মোর
হৃদয় জোয়ারে ভাসে।
আর কতো কাল এইভাবে
থাকবো আমি একা;
আয় না তোরা আগের মতো
দিয়ে যা না দেখা।
উদাস মনের করুন ব্যথা
বুকের মাঝে আজও,
তোদের পেলে সব বলব
কষ্ট কতো শত।
ঝড়ো হাওয়া বইলে পরে
আসে ঝরা পাতা;
তাদের কি যায় রে বলা
বুকে কতো ব্যথা?
পারছি না আর একলা
বিকেল আর ভোরে;
আয়না তোরা আগের মতো
খেলতে আমার ক্রোড়ে।
খালি মাঠ'টা
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
শৈলেন দাস ও প্রতাপ : সময়ের প্রত্যুত্তর । মানসী সিনহা । হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদ...
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
বছরের নতুন প্রভাতে ‘প্রতাপ’-এর শুভানুধ্যায়ী, পাঠক ও লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সৃজনের পথ, শব্দ...
-
। চন্দ্রিমা দত্ত । আজ দেরীতে লিখছি একটি আনন্দ খবর- গত ১৭মে, রবিবার সকাল ১১টায় সকলের পরিচিত 'প্রতাপ' সাহিত্য পত্রিকার ১৯তম সংখ্যার উ...
-
আমার বাংলা ভাষা । রূপালী দাস । আমাদের এই মাতৃভাষার জন্যে যারা দিয়ে গেছেন প্রাণ, তাদের আমি জড়ো করে হাত, জানাই কোটি প্রণাম। পুরো কবিতাটি প...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন