প্রদীপ চন্দ্র দাস
পথ যদি হারাই
আমি পথ যদি হারাই
দিও শক্তি তোমায়
যেন না ভুলে যাই।
যদি চলতে পথে তুফান
এসে ধূলাতে মিশায়
তবু যেন তোমার নামটি
মনেই থেকে যায় ।
তোমার নামেতেই ভরসা করে
পারি দিতে চাই
দিও শক্তি তোমায়
যেন না ভুলে যাই।
যদি চলতে চলতে, অন্ধকারে
দেখিতে না পাই
দিও জ্বেলে আলো তুমি
যেন দেখতে পাই ।
তোমার আশার প্রদীপ নিয়েই
আমি পথে চলতে চাই
দিও শক্তি তোমায়
যেন না ভুলে যাই।
যদি আঁকাবাঁকা পথে চলতে
পথ ভুলে যাই
নিয়ে এসো পথে,যেন
পথ না হারাই।
তোমার দেখানো পথেই
চলিতে যে চাই
দিও শক্তি তোমায়
যেন না ভুলে যাই।
পথ যদি হারাই
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)
এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট
-
শৈলেন দাস ও প্রতাপ : সময়ের প্রত্যুত্তর । মানসী সিনহা । হঠাৎ কলম ধরে ফিরে গেলাম ২০১২ ইংরেজির একটি অনুষ্ঠানে—‘প্রতাপ’-এর প্রথম প্রকাশ। সম্পাদ...
-
জুবিন গর্গ স্মরণে বিশেষ সংখ্যা আসামের আকাশে যেন নিভে গেছে এক উজ্জ্বল নক্ষত্র। প্রয়াত সংগীতশিল্পী, আমাদের সকলের প্রেরণা ও গর্ব জুবিন গর্গ ...
-
বছরের নতুন প্রভাতে ‘প্রতাপ’-এর শুভানুধ্যায়ী, পাঠক ও লেখকদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নতুন সূর্যের আলোয় ভরে উঠুক সৃজনের পথ, শব্দ...
-
। চন্দ্রিমা দত্ত । আজ দেরীতে লিখছি একটি আনন্দ খবর- গত ১৭মে, রবিবার সকাল ১১টায় সকলের পরিচিত 'প্রতাপ' সাহিত্য পত্রিকার ১৯তম সংখ্যার উ...
-
আমার বাংলা ভাষা । রূপালী দাস । আমাদের এই মাতৃভাষার জন্যে যারা দিয়ে গেছেন প্রাণ, তাদের আমি জড়ো করে হাত, জানাই কোটি প্রণাম। পুরো কবিতাটি প...
আকর্ষণীয় পোষ্ট
প্রতাপ এর কথা
।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন