উনিশে মে

[প্রতাপ : অনলাইন-৬]

      । অভিজিৎ পাল ।

উনিশ আমার জাতিসত্তা, অহং
রক্তমাখা লাল, 
উনিশে আমি শহীদ বাঙালি
শচীন্দ্র, কানাইলাল। 
উনিশ আমার স্টেশন চত্বর
শোকের রক্তবন্যা, 
উনিশ আমার বুকের ভেতর
নিরবধি কান্না। 
উনিশ আমার দৃঢ় সংকল্প
কঠিন পণ, 
উনিশ আমার যুদ্ধ জয়ের জয়গান
ভারাক্রান্ত মন। 
উনিশে আমার শহীদ একটি বোন
আর দশটি ভাই, 
উনিশ আমার সাজানো ছন্দে
বৃষ্টিভেজা বাংলা ভাষা তাই। 
উনিশ আমার ধমনী শিরায়
ঢেউ ছলাৎছল, 
উনিশ আমার বক্ষমাঝে
আজীবন কোলাহল।

1 টি মন্তব্য:

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...