ভাষার চেতনা

[প্রতাপ : অনলাইন-৬]

          । শর্মি দে ।

নতুন করে জেগে উঠলো 'কবির শহর'...
নিভৃত শব্দে ফুঁসছে কলম, 
কবে শুনবে "ওরা" ভাষার আর্তনাদ 
কেন আজও জ্বলে ওঠে এগারো শহিদের
রক্তমাখা বিশ্বাস?
কেন ওরা দেখতে পায় না---
সেই রক্তাক্ত ভাষার ইতিবৃত্ত যা উপছে পড়ছে
আগুনরাঙা কৃষ্ণচূড়ায় আমাদের বর্ণমালায়!

বছর বছর ভাষার ডাকে 
ফিরে আসি উনিশ-জন্ম পরে
রক্তে রক্তে ভিজিয়ে দেয় বর্ণমালা 
বরাকের ভাষা বাংলার তরে!
---কত সংকল্প কত মিছিল কত আন্দোলনে গর্জায় বরাক
---কত মারপ্যাঁচ কত মিথ্যে প্রতিশ্রুতি আমলাদের ডঙ্কায়

অনাবৃষ্টিতে ফিকে হয়ে আসে প্রতিবাদী পলাশের রঙ!

তবুও বুকের ভিতর জেগে থাকে ভাষার উত্তাপ, জ্বর...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

প্রতাপ এর কথা

।। মঞ্জরী হীরামণি রায় ।। শৈলেন দাস বরাক উপত্যকার সাহিত্য চর্চায় এক পরিচিত নাম। শৈলেনের কবিতা আমি প্রথম ওঁর কন্ঠেই পাঠ শুনেছিলাম শনবিলে একটি...