উত্তরাধিকার

 প্রতাপ : অনলাইন-০১

। ড. পিংকী পুরকায়স্থ চন্দ্রানী ।

আমার চারাগাছটি, 
শুষ্কতার মধ্যেও খুঁজে নেয়
জল ভেজা গন্ধ
ভাটিয়ালী স্নিগ্ধতা।
 
তার নরম আকর্ষে
ঠাকুরমার ঝুলি
স্বপ্নের নকশীকাথাঁ
মাছঘাটের ডিঙি নৌকো
জলবহরের মায়া
ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর পাখায়
আবোল তাবোল কথকতা।
 
আমার চারাগাছটি,
বিস্তৃত করছে তার ডালপালা
সহজ পাঠের পাতায়
তার চেতনার মূল
অভিসিঞ্চিত করে
উনিশের মহাগাথাঁ।
 
ধামাইল, রেল স্টেশন, আর কৃষ্ণচূড়া
প্রতিদিন তার আকাশটাকে করে তোলে
আরও প্রসারিত।
সে জানে, তার উত্তরাধিকার
বাঙলা তার মাতৃভাষা
ঈশান বাঙলা মা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

এই সপ্তাহের জনপ্রিয় পোষ্ট

আকর্ষণীয় পোষ্ট

“প্রতাপ” কেবল একটি সাহিত্যপত্রিকা নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক প্রয়াস

। মেঘমালা দে মহন্ত । প্রতাপ’-এর উনিশতম মুদ্রিত সংখ্যা শুধু একটি সাহিত্যপত্রিকার নতুন প্রকাশ নয়, বরং বরাকের সাহিত্য-সংস্কৃতি, ভাষাচেতনা এবং স...